আগরতলা, ১৩ মে : জহর চক্রবর্তী আজ ত্রিপুরা বিধানসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী জহর চক্রবর্তীকে আজ বিধানসভার লবিতে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া।
ত্রিপুরা বিধানসভার লবিতে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, সরকার পক্ষের মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী সাহা রায়, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক মিনারাণী সরকার, বিধায়ক মাইলাফ্লু মগ, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক অন্তরা সরকার দেব, বিধায়ক নয়ন সরকার, বিধায়ক সুদীপ সরকার প্রমুখ। তাছাড়া বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে নিজের সামাজিক মাধ্যমে জহর চক্রবর্তী জানান, ধর্মনগরবাসীর অগাধ ভালোবাসা, আশীর্বাদ ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে আজ ত্রিপুরা পবিত্র বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলাম। এই শপথ শুধুমাত্র একটি সাংবিধানিক আনুষ্ঠানিকতা নয়—এটি ধর্মনগরের প্রতিটি মানুষের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন, অধিকার এবং স্বপ্ন পূরণের এক দৃঢ় অঙ্গীকার। তিনি আরও লিখেন, আপনাদের প্রতিনিধি হিসেবে সর্বদা ধর্মনগরের সার্বিক উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি ও জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। ধর্মনগরের প্রতিটি মানুষের বিশ্বাসই আমার শক্তি, আপনাদের সেবাই আমার একমাত্র লক্ষ্য।
NEET UG 2026 : নিট ইউজি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিবিআই তদন্ত, পুনরায় পরীক্ষার ঘোষণা


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন