Har Ghar Tiranga : ৯ থেকে ১৭ আগস্ট হরঘর তিরঙ্গা কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Har Ghar Tiranga : ৯ থেকে ১৭ আগস্ট হরঘর তিরঙ্গা কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি

Share This

 


আগরতলা, ২৮ জুলাই : এই বছর আগামী ৯ থেকে ১৭ আগস্ট সারা দেশে অনুষ্ঠিত হবে হর ঘর তিরঙ্গা অনুষ্ঠান। রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে হর ঘর তিরঙ্গা অনুষ্ঠান। এই উপলক্ষে আজ সচিবালয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্যের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য জানান, এই বছর হর ঘর তিরঙ্গা অনুষ্ঠান বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তিকে শ্রাদ্ধা জানিয়ে আয়োজন করা হবে। এছাড়াও এই অনুষ্ঠান আয়োজনের জন্য ভারত সরকারের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের বিভিন্ন নির্দেশ নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।


পরে আলোচনা করতে গিয়ে সচিব কিরণ গিত্যে সভায় অংশগ্রহনকারীদের হর ঘর তিরঙ্গা র‍্যালি, তিরঙ্গা কনর্সাট আয়োজন, তিরঙ্গা থিম বেসড সেলফি পয়েন্ট স্থাপন, তিরঙ্গা রঙ্গোলি তৈরি, তিরঙ্গা এবং বন্দে মাতরমের উপর বিশেষ প্রদর্শনি আয়োজন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে আলোকসজ্জা করার উদ্যোগ নিতে পরামর্শ দেন। এবছরও সরকারি উদ্যেগে বিভিন্ন সরকারি কার্যালয়, বাজার এবং গুরুত্বপূর্ণ ভবনগুলিতে তিরঙ্গা বিক্রি করার উদ্যোগ নেওয়া হবে। এই ক্ষেত্রে স্ব-সহায়ক দলের পাশাপাশি টি আর এল এম এবং টি ইউ এল এম সহায়তা করবে। 


এদিনের  সভায় তথ্য ও প্রযুক্তি দপ্তরের অধিকর্তা জে. রাগুল জি বি, টি আর এল এম এর সি ই ও তড়িৎ কান্তি চাকমা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ড. সমিত রায় চৌধুরী, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেশ দেববর্মা সহ তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকারিকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসকগণ ভার্চুয়ালি অংশগ্রহন করেন।







Revenue Reforms : রাজস্ব প্রশাসনে প্রযুক্তিনির্ভর সংস্কারে জোর, সময়সীমার মধ্যে বাস্তবায়নের নির্দেশ মুখ্যমন্ত্রীর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad