Road Accident : উপ্তাখালিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১২ চাকার লরির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল স্কুটি আরোহীর - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Road Accident : উপ্তাখালিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১২ চাকার লরির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল স্কুটি আরোহীর

Share This

 


পানিসাগর, ১৯ : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার উপ্তাখালি বাজার সংলগ্ন আসাম-আগরতলা জাতীয় সড়কে রবিবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক স্কুটি আরোহী যুবক। মৃতের নাম সায়ন চক্রবর্তী (১৮)। তিনি উপ্তাখালি এলাকার বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ১২ চাকার লরি বেপরোয়া গতিতে একটি এসএমএল কন্টেইনারকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা সায়ন চক্রবর্তীর চালিত স্কুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় স্কুটিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সায়নের মৃত্যু হয়।


দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটি জব্দ করে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।


এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কে বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





Tripura Police : ৪৭০ কনস্টেবলের পাসিং আউট প্যারেডে মুখ্যমন্ত্রী, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad