Health Care : আগরতলা সিভিল হাসপাতালে প্রতিদিন মিলছে উন্নত বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Health Care : আগরতলা সিভিল হাসপাতালে প্রতিদিন মিলছে উন্নত বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা

Share This

 


আগরতলা, ৬ আগস্ট : রাজ্যের অন্যতম প্রধান স্বাস্থ্য প্রতিষ্ঠান ড. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালে প্রতিদিনের মতো গত ৫ আগস্টও বিভিন্ন বিভাগের বহির্বিভাগে আগত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিবিড়ভাবে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা, স্বাস্থ্য-পরামর্শ এবং ফলো-আপ সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন। আধুনিক চিকিৎসা পরিকাঠামো ও উন্নত স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে রোগীদের মানসম্মত চিকিৎসা প্রদান করে চলেছেন। শুধু আগরতলা শহর নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকেও প্রতিদিন অসংখ্য রোগী এই হাসপাতালে এসে চিকিৎসা পরিষেবা গ্রহণ করছেন।


গোমতী জেলার উদয়পুরের রাজনগর এলাকার বাসিন্দা রবীন্দ্র কুমার দাস (৬৬) এবং তাঁর সহধর্মিণী মণি দাস (৫৭) প্রথমবারের মতো আগরতলা সিভিল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁরা জেনারেল মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ উত্তম কুমার বর্মণের পরামর্শ গ্রহণ করেন। চিকিৎসক তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে শারীরিক অবস্থার মূল্যায়ন করেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি উপযুক্ত চিকিৎসা ও স্বাস্থ্য-পরামর্শ প্রদান করেন।


এদিকে, আগরতলার রামনগর এলাকার বাসিন্দা লুৎফুর রহমান (৩৭) চোখের সমস্যার চিকিৎসার জন্য হাসপাতালের চক্ষুরোগ বিভাগে আসেন। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ অমিত কুমার দাস তাঁর চোখের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে শারীরিক অবস্থার মূল্যায়ন করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।


অন্যদিকে, আগরতলার ভট্টপুকুরের বালুরচর এলাকার মাত্র ২ মাস ২২ দিন বয়সী এক শিশু পুত্রকে তাঁর বাবা-মা শিশুরোগ বিভাগের বহির্বিভাগে নিয়ে আসেন। শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ অরূপ রায় শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন এবং শিশুর সুস্থ বৃদ্ধি, পুষ্টি ও পরিচর্যা বিষয়ে অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দেন।


এছাড়া, দক্ষিণ শিবনগর এলাকার বাসিন্দা রেখা পাল (৬৬) চর্মরোগজনিত সমস্যার চিকিৎসার জন্য প্রথমবারের মতো আগরতলা সিভিল হাসপাতালে আসেন। তিনি চর্মরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অন্বেষা রায় বর্ধনের পরামর্শ গ্রহণ করেন। চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়নের পর তাঁর জন্য উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেন।


চিকিৎসা গ্রহণের পর রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা হাসপাতালের পরিষেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে তাঁরা চিকিৎসক, নার্সিং অফিসার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক ব্যবহারেরও প্রশংসা করেন।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের এক প্রেস রিলিজে জানানো হয়েছে, সরকারের উদ্যোগে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালে প্রতিদিন বিভিন্ন বিশেষজ্ঞ বিভাগের মাধ্যমে উন্নত, সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে। চিকিৎসক, নার্সিং অফিসার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় রোগীরা দ্রুত, নিরাপদ ও কার্যকর চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় আরও উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে।





Higher Education : রাজ্য অতিথিশালায় 'উচ্চশিক্ষা সংলাপ', শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিতে আহ্বান রাখলেন উচ্চশিক্ষামন্ত্রী



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad