Handloom Expo : পূর্বাশার আরবান হাটে শুরু ৫ দিনব্যাপী হ্যান্ডলুম এক্সপো, স্থানীয় পণ্য ব্যবহারে জোর - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Handloom Expo : পূর্বাশার আরবান হাটে শুরু ৫ দিনব্যাপী হ্যান্ডলুম এক্সপো, স্থানীয় পণ্য ব্যবহারে জোর

Share This

 


আগরতলা, ৭ আগস্ট : জাতীয় হ্যান্ডলুম ডে উপলক্ষে হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে শুক্রবার থেকে আগরতলার পূর্বাশার আরবান হাটে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী হ্যান্ডলুম এক্সপো। আগামী ১১ আগস্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী। রাজ্যের বিভিন্ন প্রান্তের তাঁতশিল্পী ও হস্তশিল্পীরা তাদের নিজস্ব উৎপাদিত সামগ্রী নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।


প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। উদ্বোধনী বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভোকাল ফর লোকাল’ আহ্বানকে বাস্তবে রূপ দিতে রাজ্যের মানুষের প্রতি স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বেশি করে কেনার আহ্বান জানান। তিনি বলেন, ত্রিপুরায় উৎপাদিত তাঁতবস্ত্রের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। তাঁত ও হস্তশিল্পের প্রসারে সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।


অনুষ্ঠানে হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের বিশেষ সচিব কুন্তল দাস রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্যবাহী হস্ততাঁত ও হস্তকারু শিল্পজাত পণ্য ক্রয়ের মাধ্যমে স্থানীয় শিল্পীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, স্থানীয় শিল্পীদের তৈরি পণ্য ব্যবহার করলে একদিকে যেমন তাদের আর্থিকভাবে উৎসাহিত করা যাবে, অন্যদিকে রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতিও সংরক্ষিত হবে।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হস্ততাঁত ও হস্তকারু শিল্প দপ্তরের অতিরিক্ত সচিব অজিত শুরুদাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগরতলা পুরনিগমের কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিনারাণী সরকার সহ দপ্তরের অন্যান্য আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক শিল্পী ও দর্শনার্থী।


প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন জেলার তাঁত ও হস্তশিল্পীরা তাদের হাতে তৈরি শাড়ি, পোশাক, গৃহসজ্জার সামগ্রী, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন শিল্পপণ্য, ঐতিহ্যবাহী হস্তশিল্পসহ নানান আকর্ষণীয় সামগ্রী প্রদর্শন ও বিক্রির জন্য নিয়ে এসেছেন। প্রদর্শনীতে প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হবে বলে আয়োজকদের আশা।


স্থানীয় শিল্পীদের উৎপাদিত মানসম্পন্ন পণ্যের বাজার সম্প্রসারণ, শিল্পীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং রাজ্যের সমৃদ্ধ হস্ততাঁত ও হস্তকারু শিল্পকে আরও জনপ্রিয় করে তোলাই এই এক্সপোর মূল লক্ষ্য বলে আয়োজকরা জানিয়েছেন।





Health Care : আগরতলা সিভিল হাসপাতালে প্রতিদিন মিলছে উন্নত বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad