Rakhi Utsab : মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে রাখি বন্ধন উৎসব - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Rakhi Utsab : মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে রাখি বন্ধন উৎসব

Share This

 


আগরতলা, ২৯ আগস্ট : আজ মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়। এতে স্কুল ও কলেজের ছাত্রীরা সহ বিভিন্ন সংগঠনের দিদি ও বোনেরা অংশগ্রহণ করেন। উৎসবের মাঝখানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, রাখি বন্ধন উৎসব একটি পবিত্র উৎসব। এই উৎসবের ফলে ভাই ও বোনের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়। আমাদের সংস্কৃতির মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই রাখি বন্ধন উৎসব। 


মুখ্যমন্ত্রী আজকের অনুষ্ঠানে যারা তাকে রাখি পরিয়েছেন তাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, এই ধরনের উৎসবের মাধ্যমে পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালবাসা, প্রীতির ভাব সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশা তেই রাজ্য সরকারও নারীদের ক্ষমতায়ন, সুরক্ষা, আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে চলছে। সমগ্র দেশের মধ্যে নারী ক্ষমতায়নে রাজ্য বিশেষ স্থানে রয়েছে।





Road Accident : কামালঘাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু, ঘাতক চালক গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad