আগরতলা, ৭ নভেম্বর : খুমুলুঙস্থিত ন্যুয়াই কমিউনিটি হলে এবং ফোক মিউজিক কলেজে আগামী ১৪ নভেম্বর পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে গতকাল বেলবাড়ি ব্লকের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১০ নভেম্বরের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চূড়ান্ত তালিকা পশ্চিম ত্রিপুরা জেলা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ে জমা দিতে হবে।
এবছর জেলাভিত্তিক যুব উৎসবে লোকনৃত্য, দলগত লোক সঙ্গীত, চিত্রাঙ্কন, পথনাটক, কবিতা লেখা এই ৫টি বিষয়ে প্রতিযোগিতা হবে। প্রত্যেক প্রতিযোগীদের বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে। প্রস্তুতি সভায় এছাড়াও বিধায়ক বিশ্বজিৎ কলই, এম ডি সি জিতেন দেববর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
Games and Sports : জাতীয় স্কুল গেমসে ত্রিপুরার সাফল্য, থাংটা মার্শাল আর্টসে পাঁচ পদক জয়


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন