Games and Sports : জাতীয় স্কুল গেমসে ত্রিপুরার সাফল্য, থাংটা মার্শাল আর্টসে পাঁচ পদক জয় - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Games and Sports : জাতীয় স্কুল গেমসে ত্রিপুরার সাফল্য, থাংটা মার্শাল আর্টসে পাঁচ পদক জয়

Share This

 


ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর : ৭০তম ন্যাশন্যাল স্কুল গেমস ২০২৬-২৭-এ অসাধারণ সাফল্য অর্জন করে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে ত্রিপুরার ক্রীড়াবিদরা। অনূর্ধ্ব-১৪ বিভাগের থাংটা মার্শাল আর্টস প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধিরা মোট পাঁচটি পদক জয় করেছে। এর মধ্যে রয়েছে তিনটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক।


গত ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত নয়াদিল্লির ত্যাগরাজ স্পোর্টস কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় ত্রিপুরার খেলোয়াড়দের এই সাফল্য রাজ্যের ক্রীড়াঙ্গনে নতুন গৌরব যোগ করেছে।


প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৪ বালিকা বিভাগে স্বর্ণপদক জয় করেছে জিনা ত্রিপুরা ও সমর্পিতা দেব। অন্যদিকে, বালক বিভাগে স্বর্ণপদক অর্জন করেছে সুদীপ নাথ। একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করেছে অনুভব ভট্টাচার্য। এছাড়া লংতরাইভ্যালি মহকুমার ছামনুর হাজাছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পূর্ণিমা চাকমা অনূর্ধ্ব-১৪ বালিকা বিভাগে রৌপ্য পদক অর্জন করে রাজ্যের গৌরব বৃদ্ধি করেছে।


অন্যদিকে, অনূর্ধ্ব-১৪ বিভাগের জুডো প্রতিযোগিতাতেও সাফল্য পেয়েছে ত্রিপুরা। এই বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেছে লাইকা চাকমা, রতনজয় রিয়াং এবং দিলশান ত্রিপুরা।


উল্লেখ্য, জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় রাজ্যের খেলোয়াড়দের ধারাবাহিক সাফল্য তাঁদের কঠোর অনুশীলন, অধ্যবসায় ও নিষ্ঠারই প্রতিফলন। ছৈলেংটাস্থিত যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের কার্যালয় থেকে এই সাফল্যের খবর জানানো হয়েছে। রাজ্যের ক্রীড়ামহলে এই সাফল্য ঘিরে খুশির আবহ তৈরি হয়েছে।







Road Accident : সোনামুড়ায় পথ দুর্ঘটনায় প্রাণ গেল ২৮ বছরের যুবকের

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad