Accident : বিশ্রামগঞ্জে দুই যাত্রীবাহী মারুতির মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Accident : বিশ্রামগঞ্জে দুই যাত্রীবাহী মারুতির মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

Share This

 


বিশালগড়, ০৬ জুলাই : দুটি মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চার জন। ঘটনা বুধবার  সিপাহীজলা জেলাশাসক অফিসের সামনে বিশ্রামগঞ্জ বাজারে । আহতদের মধ্যে দুজন ডাক্তার ও বাকি দুজন গাড়ির চালক বলে জানা গেছে।  তাদের জিবি হাসপাতালে চিকিৎসা চলছে।


      ঘটনার বিবরণে জানা গেছে  বিশ্রামগঞ্জস্থিত সিপাহীজলা জেলাশাসকের অফিসের সামনে জাতীয় সড়কের উপর দ্রুতগতিতে থাকা দুটি মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে গাড়ির ভিতরে থাকা চারজন গুরুতর আহতকে উদ্ধার করে। পরে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত চারজনকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য  জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।


     আহতদের পরিচয় দিতে গিয়ে পুলিশে জানায় এদের মধ্যে দুজন রয়েছেন চিকিৎসক বাকি দুজন গাড়ির চালক। দুজন চিকিৎসকের নাম  তানিয়া দে ও সুরভী সিং । বাকি দুজন গাড়ি চালকের নাম নগেন্দ্র দেববর্মা ও বিশাল দাস। 




TBSE  Results 2022 : এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.১৮ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৪.৪৬  শতাংশ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad