TBSE Results 2022 : এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.১৮ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৪.৪৬ শতাংশ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

TBSE Results 2022 : এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.১৮ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৪.৪৬ শতাংশ

Share This


 আগরতলা, ০৬ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্যদ কর্তৃক পরিচালিত মাধ্যমিক , মাদ্রাসা আলিম এবং উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা ফাজিল Term । Term ।। পরীক্ষা , ২০২১-২২ এর চূড়ান্ত ফল বুধবার প্রকাশিত হয়। পর্ষদ সভাপতি ডঃ ভবতোষ সাহা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ফল প্রকাশ করেন। এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.১৮ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৪.৪৬  শতাংশ । 


     একশত শতাংশ পাশ মাধ্যমিক স্কুলের সংখ্যা হল মাধ্যমিকে ১৯৭ টি এবং উচ্চমাধ্যমিকে ৮৫ টি ।মাধ্যমিকে একশত শতাংশ পাশ বিষয়গুলি হল : Animal Husbandry , Electronics & Hardware , IT - ITES ( all vocational subjects ) and Theology ( of Madrasa Alim ) • মাধ্যমিকে সবচেয়ে কম পাশের বিষয় হল বেসিক ম্যাথেমেটিকস ৮৭.৯০ % । উচ্চমাধ্যমিক একশত শতাংশ পাশ বিষয়গুলি হল সমাজতত্ত্ব এবং সবচেয়ে কম পাশের বিষয় হল রাশিবিজ্ঞান ( ৭১৮৪৩ % ) ।


      মাধ্যমিকে জেলাস্তরে সর্বোচ্চ পাশের হার পশ্চিম ত্রিপুরা ( ৯০.৭৫ ) এবং সর্বনিম্ন পাশের হার ধলাই ( ৮১.৮৭ % ) । উচ্চ মাধ্যমিকে জেলাস্তরে সর্বোচ্চ পাশের হার দক্ষিণ ত্রিপুরা ( ৯৭.১৩ % ) এবং সর্বনিম্ন পাশের হার পশ্চিম ত্রিপুরা ( ৯৪.৯২ % ) ।


       এবছর মাধ্যমিকে মোট ৩২ জন ( মেয়ে ১৪ জন ; অন্ধ ৭ জন ) দিব্যাঙ্গন ছাত্রছাত্রী ও উচ্চমাধ্যমিকে মোট ২৪ জন ( মেয়ে ৭ জন ; অন্ধ ৫ জন ) দিব্যাঙ্গন ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছে । এবছর সংশোধনাগার থেকে কেউ মাধ্যমিক / উচ্চমাধ্যমিক পরীক্ষায় নাম নথিভুক্ত করে নি । 


      এবছর TTAADC ভুক্ত বিদ্যালয়গুলি হইতে মাধ্যমিক পরীক্ষায় নথীভুক্ত পরীক্ষার্থী ছিল ১২৫৭৮ জন- এদের মধ্যে ১৮৯ জন পরীক্ষা দেয় নি ; ফেল ২১৮৬ জন ; পাশ ১০,২০৩ জন।  A1 , ৬১ জন এবং A2 , ৩৩২ জন ।  পাশের হার ৮২.৩৬ % ।  

 

      এবছর TTAADC ভুক্ত বিদ্যালয়গুলি হইতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় নথীভুক্ত পরীক্ষার্থী ছিল ৫৯৭০ জন । এদের মধ্যে কলা বিভাগে ৫৮২০ , বিজ্ঞান বিভাগে ১৪৭ এবং বানিজ্য বিভাগে ৩ জন ।এদের মধ্যে ৫৬ জন পরীক্ষা দেয় নি । ফেল ২৭০ জন , পাশ ৫,৬৪৪ জন ।  A1 পেয়েছে ৩৪ জন এবং A2 , ১৮১ জন । পাশের হার ৯৫-৪৩ % । 


        উল্লেখ্য,  মাধ্যমিক ও মাদ্রাসা আলিম Term | এপ্রিল মাসের ১৮ তারিখ আরম্ভ হয়ে শেষ হয়েছিল ৬ ই মে এবং উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা ফাজিল Term II পরীক্ষা , ২০২১-২২ , ২ রা মে শুরু হয়ে শেষ হয়েছিল ১ লা জুন , ২০২২ । 


     মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। নিজের সামাজিক মাধ্যমে শিক্ষামন্ত্রী লিখেন, "ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চতর মাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.১৮ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৪.৪৬  শতাংশ । উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি । অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে যারা অনধিক দুই বিষয়ে কৃতকার্য হয়নি অথচ সর্বমোট ১৫০ নম্বর অর্জনে সক্ষম হয়েছে, তাদের প্রতি নতুন প্রবর্তিত 'বছর বাঁচাও' প্রকল্পের সুবিধা গ্রহণ করে জীবন গঠনের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। সবশেষে, এবছর যারা সফল হতে পারেনি সেইসব ছাত্রছাত্রীদের সমস্ত বিষন্নতা ও হতাশা ঝেড়ে ফেলে  নতুন উদ্যমে পড়াশোনা শুরু করার জন্য আহ্বান করছি ।"





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad