আগরতলা , ০৫ জুলাই : পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরের কৃষ্ণমালা মঞ্চে আগামী ৭ জুলাই থেকে শুরু হবে ঐতিহ্যবাহী সাতদিনব্যাপী খার্চি উৎসব , মেলা ও প্রদর্শনী । সকাল ১১ টায় উৎসবের উদ্বোধন করবেন জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী , মৎস্যমন্ত্রী প্রেমকুমার রিয়াং , টিটিএএডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা , বিধায়ক ধীরেন্দ্র দেববর্মা , আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার , পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার ( দেব ) এবং পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন , ত্রিপুরা পর্যটন নিগমের অধিকর্তা তড়িৎকান্তি চাকমা , তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস , জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী অমিত কুমার নন্দী । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী ।
সাত দিনব্যাপী খার্চি মেলা ও উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে চতুর্দশ দেবতা মন্দিরের আশপাশ এলাকায় বেশ কিছু এলাকাকে পার্কিং জোন এবং নো পার্কিং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে । এছাড়াও কিছু এলাকায় যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে । উল্লেখ্য , ঐতিহ্যবাহী খার্চি মেলা উৎসব ৭ জুলাই থেকে শুরু হচ্ছে এবং তা চলবে ১৩ জুলাই পর্যন্ত । পার্কিং জোন - আগরতলার দিক থেকে আসা গাড়ি বিজয় সংঘ এবং দশমীঘাট গ্রাউন্ডে পার্ক করা থাকবে । জিরানীয়া - চম্পকনগর দিক থেকে আসা গাড়ি বুধাই সাহা স্কুল মাঠে পার্ক করা থাকবে । সমস্ত সরকারি যানবাহন পল্লীমঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে পার্ক করা হবে । বাইপাস হয়ে বিশালগড় থেকে যে সমস্ত গাড়ি আসবে সেগুলি পার্ক করা থাকবে কালীতলা এলাকায় । সদর উত্তর থেকে বণিক্য চৌমুহনি হয়ে যে সমস্ত গাড়ি আসবে সেগুলি থাকবে শঙ্কর সরণি যাত্রাবাড়ির সড়কের এক অংশে । নো পার্কিং জোন – ৪৪ নং জাতীয় সড়কের উপর বিজয় সংঘ ড্রপ গেইট থেকে দলুরা পগেইট , ৪৪ জাতীয় সড়কের উপর বৃদ্ধিনগর থেকে চন্দ্রপুর , বাইপাস রোডের খয়েরপুর থেকে কাঠিয়াবাবা আশ্রম পর্যন্ত অংশ সমস্ত ধরনের যানবাহনের ক্ষেত্রে নো পার্কিং জোন হিসেবে চিহ্নিত হবে ।
সড়কের যে সমস্ত অংশে যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ থাকবে সেগুলি হচ্ছে জাতীয় সড়কে আগরতলার দিকে যাওয়া সমস্ত ভারী যানবাহনকে মাধববাড়ি এবং আমতলিতে নিয়ন্ত্রণ করা হবে । এছাড়া দেবতাবাড়ির দিকে খয়েরপুর হাওড়া ব্রিজে , বলদাখাল সড়ক হয়ে চন্দ্রপুর থেকে পুরোনো আগরতলা যাওয়ার দিকে , আমতলি খয়েরপুর বাইপাস সড়কে দেবতাবাড়ির দিকে যাওয়ার পথে কালীতলা এবং দেবতাবাড়ি নতুন সড়কে যাওয়ার পথে বৃদ্ধিনগরে এই যানবাহনগুলি নিয়ন্ত্রণ করা হবে । খার্চি পূজা ও উৎসব চলাকালীন সময়ে যানবাহন চলাচলের উপর এই নিয়ন্ত্রণ প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত জারি থাকবে । দেবতাবাড়ি , দলুরা এবং বাইপাস সড়কে লোকজনের জমায়েতের উপর নির্ভর করে এই নিয়ন্ত্রণের সময়সীমা বাড়ানো হতে পারে । ট্রাফিক পুলিশ সুপারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে ।
Ranga Daroga Pasway : ৭০ এর দশকে শহর আগরতলার ডাক সাইটে পুলিশ অফিসার রঙ্গ দারোগা পাড়ি দিলেন পরপারে


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন