Ranga Daroga Pasway : ৭০ এর দশকে শহর আগরতলার ডাক সাইটে পুলিশ অফিসার রঙ্গ দারোগা পাড়ি দিলেন পরপারে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Ranga Daroga Pasway : ৭০ এর দশকে শহর আগরতলার ডাক সাইটে পুলিশ অফিসার রঙ্গ দারোগা পাড়ি দিলেন পরপারে

Share This

 


আগরতলা , ০৫ জুলাই : প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট নাগরিক রঙ্গমোহন রায় ওরফে রঙ্গ দারোগা ।মঙ্গলবার ভোর ৫ঃ৪৫ মিনিটে হাঁপানিয়া হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেলেন। ৭০ দশকে রঙ্গ দারোগার নাম জানেনা এমন খুব কম মানুষই রয়েছে । সিনেমা হলের টিকেট ব্লেকারের হৃদয়ের স্পন্দন বাড়ানোর জন্য একটা নামই ছিল যথেষ্ট "রঙ্গ", যার মধ্যে ছিল অদম্য সাহস,রঙ্গ দারোগা মানেই একজন সৎ নিষ্ঠাবান পরিশ্রমী ব্যাক্তি।


     উল্লেখ্য, রঙ্গ দারোগা সোমবার রাতে প্রতাপগড়ে নিজ বাড়িতে হঠাতই পড়ে যান । গুরুতর অবস্থায় তাঁকে হাঁপানিয়া ত্রিপুরা মেডিক্যাল হাসপাতালের কলেজ আইসিইউতে ভর্তি করা হয়েছে ।  চিকিৎসকরা অবসরপ্রাপ্ত রঙ্গ দারোগার অবস্থা বেশ সঙ্কটাপন্ন বলে জানান। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন । চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার ভোর ৫ঃ৪৫ মিনিটে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


      রঙ্গ দারোগার স্ত্রী বছর তিনেক আগে প্রয়াত হয়েছিলেন । উনার দুই পুত্র ও দুই কন্যা জামাতা , পুত্রবধু সহ বহু পরিজন রয়েছেন । উনার কনিষ্ঠ পুত্র ডাঃ সুশান্ত রায় একজন বিশিষ্ট চিকিৎসক এবং প্রদেশ বিজেপির ডক্টর সেলের কনভেনার । রঙ্গমোহন রায়ের প্রানের খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তাঁর মরদেহে  পুস্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। কর্মক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২১ সালে রাজ্য সরকার রঙ্গ দারোগাকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার প্রদান করে।





Skill Development Workshop : আগরতলায় ৬ দিন ব্যাপী সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দক্ষতা উন্নয়নে কর্মশালার উদ্বোধন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad