Crime Against Women : কতটা নির্মম ভাবে কল্যাণপুরে শিশু কন্যাকে ধর্ষণ শেষে খুন করা হয়েছে তা পুলিশকে দেখালো আমন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime Against Women : কতটা নির্মম ভাবে কল্যাণপুরে শিশু কন্যাকে ধর্ষণ শেষে খুন করা হয়েছে তা পুলিশকে দেখালো আমন

Share This


 তেলিয়ামুড়া, ১৪ জুলাই : কল্যাণপুরে চাঞ্চল্যকর শিশু কন্যা খুনের ঘটনাচক্র দেখে জাদরেল পুলিশ অফিসাররাও শিউরে উঠলেন। কিভাবে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল শিশুকন্যাটিকে, কেমন করে জঙ্গলে নিয়ে লাগাতার ধর্ষণ করা হয়েছে এবং সবশেষে নির্মমভাবে করা হয়েছে খুন, তার সবটাই পুনরনির্মাণ করে পুলিশকে দেখালো অভিযুক্ত যুবক আমন নায়েক।


      কল্যাণপুর থানাধীন রামবাবু নায়েক পাড়ায় চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ শেষে খুনের ঘটনায় পুলিশের হাতে ধৃত যুবক আমন নায়েককে নিয়ে বৃহস্পতিবার ঘটনার পুনঃনির্মাণ করা হল।  বুধবারেই পুলিশি জেরায় আমন নায়েক স্বীকার করেছিল, সেই এই বর্বর কান্ড সংগঠিত করেছে।


       বৃহস্পতিবার মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া, এই মামলায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত দেবনাথ, কল্যাণপুর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর শুভ্রাংশ ভট্টাচার্য সহ পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনা স্থলে যান। সেখান গিয়ে অভিযুক্ত আমন নায়ক ওইদিনের ঘটনার সমস্ত বিবরণ হাতে-কলমে দেখিয়ে দেন । যে সমস্ত সরঞ্জাম এই হত্যাকাণ্ডে এবং ধর্ষণের ঘটনায় ব্যবহৃত হয়েছিল সেই  জিনিস গুলো আমন নায়েকের স্বীকারোক্তি মূলে তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। 


     পুলিশের দাবি,  যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার তদন্ত করে চার্জসিট আদালতে জমা দেওয়া হবে। কেননা, পুলিশও চাইছে এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এলাকার মানুষ‌েরও দাবি কঠোর শাস্তি হোক পষন্ডের।




State Level Vanamahotsav 2022 : ২০ জুলাই কুমারঘাটে অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক বনমহোৎসব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad