কুমারঘাট , ১৪ জুলাই : ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় আগামী ২০ জুলাই রাজ্যভিত্তিক বনমহোৎসব উদযাপিত হবে । মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যভিত্তিক বনমহোৎসবের উদ্বোধন করবেন । এদিন মুখ্যমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন ।
রাজ্যভিত্তিক বনমহোৎসবকে সফল করে তুলতে আজ কুমারঘাট পঞ্চায়েত সমিতি হলে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস । সভায় উপস্থিত ছিলেন কুমারঘাট পুরপরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস , কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হ্যাপি দাস , মুখ্য প্রধান বনপাল কে এস শেট্টি , অতিরিক্ত প্রধান মুখ্য বন সংরক্ষক বি জি জেনার , মুখ্য বন সংরক্ষক কে সচী কুমার , ঊনকোটি জেলার জেলাশাসক ইউ কে চাকমা , কুমারঘাট মহকুমার মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্য ।
রাজ্যভিত্তিক বনমহোৎসব অনুষ্ঠানকে সফল করে তুলতে সভায় শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাসকে চেয়ারম্যান করে একটি মূল কমিটি ও কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন