সাব্রুম, ১৩ জুলাই : সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দম বন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হল তিন শ্রমিকের । ঘটনা সাব্রুমের শিং টিলায় বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। মৃত শ্রমিকদের নাম আবু কালাম শেখ (২৯),সাহিদুল ইসলাম (১৯), এবং ভজন সিং (৪৫)। এই ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে সাব্রুম হাসপাতালে চিকিৎসাধীন ইরও এক শ্রমিক।
জানা গেছে সাব্রুমের শিং টিলার স্হানীয় বাসিন্দা তথা পুলিশ কনস্টেবল সুপ্রদীপ দে'র বাড়িতে সেপ্টি টেঙ্ক পরিষ্কার করতে নামে চার শ্রমিক। কিন্তু ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে অচৈতন্য হয়ে ঢলে পড়েন চারজন। পরে এলাকাবাসী ও দমকল কর্মীদের সহায়তায় চারজনকে উদ্ধার করে সাব্রুম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শ্রমিকদের নাম আবু কালাম শেখ (২৯),সাহিদুল ইসলাম (১৯),ভজন সিং (৪৫)। দুই জনের বাড়ি আসামের ধুবড়ি জেলার তিস্তার পাড়। আরেক জনের বাড়ি সাব্রুমের শিং টিলা। আরেক শ্রমিক সুমন দে (৩২) গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে সাব্রুম হাসপাতালেই চিকিৎসাধীন।
উল্লেখ্য গত বছরের মে মাসে অনুরূপভাবে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে উদয়পুরের সোনামুড়া চৌমনী এলাকার জনৈক হারাধন সাহার বাড়িতে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। পরপর এই ঘটনায় শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন