তেলিয়ামুড়া, ১৩ জুলাই : গ্রেপ্তার করা হল কল্যানপুর রামবাবু নায়েক পাড়ায় নাবালিকা খুনকান্ডে মূল অভিযুক্তকে। লাগাতার ধর্ষণ শেষেই শিশুকন্যাটিকে খুন করা হয়েছে। পুলিশের কাছে ঘটনার কথা স্বীকার করেছে ধৃত যুবক। অভিযুক্তের নাম আমন নায়েক, পিতা - লক্ষীন্দ্র নায়েক। বাড়ি - কুমার সর্দ্দার পাড়া, পশ্চিম কুঞ্জবন এ ডি সি ভিলেজ, কল্যাণপুর। খোয়াই জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এই খবর জানিয়েছেন। পুলিশ সুপারের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ এখনো চলছে। তার সাথে আরও কেউ যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার কল্যাণপুর থানা এলাকার পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজের বাবু পাড়ার নায়েক বস্তিতে এক দিনমজুর বাসিন্দার নাবালিকা মেয়ে নিখোঁজ হয়ে যায়। বাড়ির লোকেরা কাজের সন্ধানে অন্যত্র গিয়েছিল, বাড়িতে এসে দেখে ওদের মেয়ে নেই। অনেক খোঁজার পর শেষে শনিবার কল্যাণপুর থানায় মিসিং এন্ট্রি করে। যথারীতি কল্যাণপুর থানার পুলিশ ও একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে। অবশেষে মঙ্গলবার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কুমার সর্দার পাড়ার জঙ্গলে রাবার বাগানের পাশে শিশুকন্যাটির মৃতদেহ খুঁজে পাওয়া যায়।
President election 2022 : দিল্লী থেকে আগরতলা এলো ব্যালট বাক্স

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন