President election 2022 : দিল্লী থেকে আগরতলা এলো ব্যালট বাক্স - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

President election 2022 : দিল্লী থেকে আগরতলা এলো ব্যালট বাক্স

Share This

 


আগরতলা , ১৩ জুলাই :  ভারতের নির্বাচন কমিশনের সূচি অনুসারে আগামী ১৮ জুলাই , ২০২২ ভারতের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে । ত্রিপুরা বিধানসভার নির্বাচিত সদস্যগণ এই নির্বাচনে বিধানসভার অ্যাসেম্বলি লবিতে ভোট প্রদান করবেন । এ উপলক্ষ্যে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ব্যালট বাক্স ও নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রী বুধবার প্রতিটি রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের দেওয়া হয়েছে । রাজ্যের ব্যালট বক্স ও নির্বাচন সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী গ্রহণ করেন অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ঊষাজেন মগ ও সহকারি রিটার্নিং অফিসার সুইথুইফ্লু মগ । ভোট সামগ্রী নিয়ে উনারা এদিন বিকেলে আগরতলায় এসে পৌঁছেছেন । 


     ব্যালট বাক্স ও অন্যান্য সামগ্রী কড়া পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে ত্রিপুরা বিধানসভার নির্ধারিত স্ট্রংরুমে নিয়ে রাখা হয়েছে । নির্ধারিত স্ট্রংরুমে ২৪ ঘন্টা পুলিশী নিরাপত্তা থাকবে । ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর আগামী ১৯ জুলাই , ২০২২ তারিখে ভোটবন্দি ব্যালট বাক্সটি পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে দিল্লিস্থিত রিটার্নিং অফিসারের অফিসে প্রেরণ করা হবে । 





Viramma Kali Mandir : মেলাঘরের ভীরাম্মা কালী মন্দিরের ৭ ম বাৎসরিক উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad