সোনামুড়া , ১৩ জুলাই : মেলাঘরস্থিত ভীরাম্মা কালী মন্দিরের ৭ ম বাৎসরিক উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী মেলা , রথ পরিক্রমা ও মহাযজ্ঞানুষ্ঠান বুধবার থেকে শুরু হয়েছে । মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । উদ্বোধনী ভাষণে তিনি ভীরাম্মা কালী মন্দিরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন । রাজ্যের অন্যান্য ঐতিহাসিক ধর্মীয় স্থানের মত এখানকার ভীরাম্মা কালী মন্দিরও পূণ্যার্থীদের কাছে অন্যতম দ্রষ্টব্য স্থান হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন ।
মুখ্যমন্ত্রী বলেন , এ ধরণের উৎসবের মধ্য দিয়ে রাজ্যে শান্তির বাতাবরণ ও সৌভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করে । উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা রাজ্যবাসীর মঙ্গল কামনায় ভীরাম্মা কালী মন্দিরে পূজার্চনা করেন এবং সুদুর তামিলনাড়ু থেকে আসা ৫ জন সন্ন্যাসীকে বস্ত্র দিয়ে বরণ করে নেন ।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস ও সমাজসেবী কিশোর বর্মণ । স্বাগত বক্তব্য রাখেন ভীরাম্মা কালী মন্দিরের প্রতিষ্ঠাতা টি ভীরামনি ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত , মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায় , নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জহরলাল ঘোষ , সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি , রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি পবিত্র কুমার দাস , তামিলনাড়ু থেকে আগত সন্ন্যাসী জটাই স্বামী , নিত্যানন্দ স্বামী প্রমুখ ৷
Flood Management Committee : মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে সচিবালয়ে আগরতলা বন্যা ব্যবস্থাপনা কমিটির সভা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন