Crime : ঋষ্যমুখের হরিপুরে ‌এক বন্ধুর বাড়ির উঠোন থেকে উদ্ধার আরেক বন্ধুর গলা কাটা দেহ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime : ঋষ্যমুখের হরিপুরে ‌এক বন্ধুর বাড়ির উঠোন থেকে উদ্ধার আরেক বন্ধুর গলা কাটা দেহ

Share This

 


বিলোনিয়া, ০৭ জুলাই : রহস্যজনক ভিবে গলা কাটা অবস্থায় উদ্ধার এক যুবকের দেহ । ঘটনা বুধবার রাতে বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখের হরিপুর দাসপাড়া এলাকায়। মৃতের নাম অভিজিৎ দেবনাথ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ, ডগ স্কোয়াড ও ফরেনসিক দল। কি কারনে এই খুনের ঘটনা তার তদন্ত করছে পুলিশ।


     ঘটনার বিবরণে জানা গেছে, ঋষ্যমুখের হরিপুর দাসপাড়া এলাকার শংকর শীলের বাড়িতে বৃহস্পতিবার সকালে রক্তাক্ত অবস্থায় এলাকারই যুবক অভিজিৎ দেবনাথের দেহ দেখতে পেয়ে লোকজন  অভিজিতের বাড়িতে খবর দেয়।  তবে বুধবার গভীর রাতেই খুন হতে পারে বলে ধারণা পুলিশ সহ এলাকাবাসীর। বাড়ির মালিক শংকর অভিজিৎকে খুন করেছে বলে এলাকাবাসীসহ পরিবারের লোকজনের অভিযোগ। শংকর ও অভিজিৎ দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলে জানা যায়। খুন কাণ্ডের ঘটনা জনসম্মুখে উঠে আসার আগেই অভিযুক্ত সংকর পালিয়ে যাওয়ায় লোকজনের সন্দেহ আরো বেড়ে যায়। পুলিশ তার সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।




Shyama Prasad Mukherjee :  আগরতলায় ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২২ তম জন্মজয়ন্তী উদযাপিত 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad