আগরতলা, ১০ জুলাই : রবিবার জিবি হাসপাতালের মর্গ থেকে একজনের মৃতদেহ নিয়ে যায় অন্যজনের পরিবার। তারা বটতলা মহাশ্মশানঘাটে গেলে মৃতদেহ বদলের বিষয়টি ধরা পড়ে। যদিও দু'জনেরই মৃত্যু হয় অগ্নিদগ্ধ হয়ে । আগরতলা চান্দিনামুড়ার মিঠু দেব'র মৃতদেহ বলে মেলাঘর চণ্ডীগড়ের অর্চনা দাস মজুমদারের মৃতদেহ চাপিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে মিঠু দেব'র পরিজনরা ফের মৃতদেহ নিয়ে হাসপাতালে যান। সেখানে মৃতদেহ অদল-বদল করা হয়।
জানা গেছে অগ্নি দগ্ধ হয়ে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর জিবি হাসপাতালে মৃত্যু হয় আগরতলা চান্দিনামুড়ার মিঠু দেব'র। জিবি হাসপাতালে মর্গে পোস্টমর্টামের পর যথারীতি তার পরিবার দেহ সৎকারের উদ্দেশ্যে সব বাহির গাড়িতে করে নিয়ে যায় বটতলা মহাশ্মশানে । সেখানে মৃতার ভাইয়ের সন্দেহ দেখা দিলে, দেহটির মুখ দেখতে যায় । তাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। দেখা যায় তার বোনের দেহ নয় এটি, অন্য কারো দেহ চলে এসেছে সৎকারের উদ্দেশ্যে।
মৃতা মিঠু দেব'র পরিবার হতভম্ব হয়ে দেরি না করে ওই সববাহী গাড়িতে করে পুনরায় নিয়ে যায় জিবি হাসপাতালের মর্গে । সেখানে হাসপাতালের কর্মীদের জিজ্ঞাসা করা হয় এ কার দেহ দেয়া হয়েছে । তখনই নাকি তাদের উপর তেলে বেগুনে ফুসে উঠেন মর্গের কর্মীরা। নিজেদর ভুল বুঝতে পেরে ফিরিয়ে দেয়া হয় মিঠু দেবের দেহ। জিবি হাসপাতালের মর্গ থেকে যেভাবে মৃতদেহ অদল বদল হবার ঘটনা সামনে এসেছে তাতে স্তম্ভিত সবাই।
Drug Smuggling : মহেশপুরে মুদি দোকানের আড়ালে নেশা সামগ্রীর আরতদার নুরুদ্দিন পুলিশের জালে


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন