চুরাইবাড়ি ১০ জুলাই : ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের জালে ধৃত এক মুদি ব্যবসায়ী। নিজের মুদি দোকানের আড়ালে নেশা সামগ্রী ব্যবসার রমরমা চালিয়ে যাচ্ছে ঐ নেশা অভিযুক্ত। ঘটনা কদমতলা থানাদিন মহেশপুর বাজারে। ধৃতের নাম নুরুদ্দিন।
জানাগেছে কদমতলার সরলা পঞ্চায়েতের পুরানগারদ গ্ৰামের ৫নং ওয়ার্ডের বাসিন্দা নুরুদ্দিনের মহেশপুর বাজারে একটি মুদি দোকান রয়েছে। আর এই মুদি দোকানে ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন নেশা সামগ্রীর রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল বলে পুলিশের কাছে খবর ছিল । শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ নুরুদ্দিনের মুদি দোকানে অভিযান চালিয়ে এগারো প্যাকেটে মোট উনিশশো পঁচিশটি ইয়াবা ট্যাবলেট সহ নেশা কারবারি নুরুদ্দিনকে পাকড়াও করে থানায় নিয়ে যায়।
aaaaa
এদিন উদ্ধারকৃত ট্যাবলেট গুলির কালো বাজারী মূল্য প্রায় দশ লক্ষ টাকা বলে জানান ওসি সুশান্ত দেব। সে দোকান থেকে খুচরা ভাবে যেমন নেশার ট্যাবলেট বিক্রি করে তেমনি বাংলাদেশ সীমান্ত এলাকায়ও তার যোগান দিয়ে থাকে বলে পুলিশ সূত্রে খবর ছিল । কিন্তু পুলিশের কাছে সে স্বীকার করে সে এই ব্যবসার না করলেও সীমান্ত এলাকার এক যুবক নাকি তার দোকানে রেখে গেছে। তবে কদমতলা থানার পুলিশ নুরুদ্দিনের বিরুদ্ধে এনডিপিএস আইনের ৪৬/২২ নম্বরে ও ৮/২২(সি)/২৫ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত চালিয়ে যাচ্ছে।
Politics : মানিক-প্রদ্যুৎ সৌজন্য সাক্ষাৎ, জল্পনা রাজনৈতিক মহলে



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন