আগরতলা, ০৯ জুলাই : ত্রিপুরার রাজনীতিতে নতুন সমীকরণের আভাস দিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করলেন তিপরামথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ডাঃ মানিক সাহা মুখ্যমন্ত্রী হবার পর এই প্রথম তাঁর শঙ্গে সাক্ষাৎ করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। রাজ্যের চারটি আসনের উপনির্বাচনে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিপরামথা দল । এই দলকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিরোধী রাজনৈতিক দলের প্রায় সবাই সমর্থন জানায় । কংগ্রেস তিপরামথাকে সমর্থন জানিয়ে নিজেরা প্রার্থী পর্যন্ত দেয়নি ওই আসনে। জয়ের প্রত্যাশা থাকলেও ফলাফলে দেখা যায় অনেকটা শোচনীয় ভাবেই বিজেপি প্রার্থীর কাছে পরাজয় হয়েছে তিপরামথা দলের প্রার্থীর।
উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজেপি সম্পর্কে নরম মনোভাব দেখা যায় তিপরামথা সুপ্রিমোর মধ্যে । এর মধ্যেই শনিবার একেবারে আগরতলা মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা, রাজ্য রাজনীতিতে নতুন বার্তা বহন করছে বলেই মনে করছেন অনেকে। তবে এদিনের সাক্ষাৎকার সম্পর্কে নিজের সামাজিক মাধ্যমে লিখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা গোটা বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎকার বলেই উল্লেখ করেন। তিনি লিখেন, "আজ সচিবালয়ে তিপ্রা মথা দলের চেয়ারম্যান তথা টিটিএএডিসির এমডিসি প্রদ্যুৎ বিক্রম কিশোর দেব্বর্মন, টিটিএএডিসির চেয়ারম্যান জগদিশ দেববর্মা, উপ-মুখ্য কার্যনির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা সৌজন্য সাক্ষাতে মিলিত হন ।" মুখ্যমন্ত্রী যতই সৌজন্য সাক্ষাৎকার বলে উল্লেখ করুন না কেন, এই সাক্ষাৎকার অনেক কিছুই যে দুই দলের শীর্ষ নেতৃত্তের মধ্যে কথা হয়েছে তা ঠিকই অনুধাবন করতে পারছেন রাজনৈতিক মহল।
Culture : কাব্যায়ন এর উদ্যোগে ১১ ও ১২ জুলাই কবিতা ও শ্রুতি নাটক উৎসব


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন