Culture : কাব্যায়ন এর উদ্যোগে ১১ ও ১২ জুলাই কবিতা ও শ্রুতি নাটক উৎসব - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Culture : কাব্যায়ন এর উদ্যোগে ১১ ও ১২ জুলাই কবিতা ও শ্রুতি নাটক উৎসব

Share This


 আগরতলা, ০৯ জুলাই : বাচিক শিক্ষা প্রতিষ্ঠান কাব্যায়ন এর উদ্যোগে দুদিন ব্যাপী কবিতা ও শ্রুতি নাটক উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী  ১১ ও ১২ জুলাই , ২০২২, সন্ধ্যা ৬ টায় আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানান সংস্থার সম্পাদক দীপক সাহা। তিনি বলেন, দু'দিনব্যাপী  'সাঁঝবেলার শ্রুতিকল্প' এই অনুষ্ঠানে প্রথম দিনেই কাব্যায়ন সুকৃতির সম্মান জ্ঞাপন করা হবে প্রখ্যাত বাচিক শিল্পী আশিস মোদক, শুভ্রা ধর, স্বপন নন্দী এবং উত্তম চক্রবর্তীকে।


     সংস্থার সম্পাদক দুদিনব্যাপী এই কবিতা ও শ্রুতি নাটক উৎসবে যে শিল্পীরা অংশগ্রহণ করবেন তার তালিকা দিতে গিয়ে জানান, রাজ্যের প্রথিতযশা শিল্পী সবাইকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । এতে যারা অংশগ্রহণ করবেন তাঁদের মধ্যে রয়েছেন -  শুভ্রা ধর , উত্তম চক্রবর্তী , পিনাকপানি দেব , স্মিতা ভট্টাচার্য্য , উত্তমালোক ( খোয়াই ) , স্বরূপ ভট্টাচার্য্য ( উদয়পুর ) , মিলি রায়চৌধুরী , শুভাশিস চৌধুরী , প্রণব সাহা , আবৃত্তিনীড় , শাঁওলি রায় , সংহিতা সিন্হা , নিতাই বণিক , সবুজকলি , গোপা সেনগুপ্ত , সুমন ভট্টাচার্য্য , বৈশম্পায়ন চক্রবর্তী , সীমা সিনহা , সুতপা রায় ( কৈলাশহর ) , নতুন কুঁড়ি ( কবিতার নৃত্যায়ন ) , সবুজকলি মিশ্র ( বিলোনীয়া ) , সুমনা মিশ্র , মোজাহিদ রহমান , শুচিস্মিতা মহাপাত্র , নিলোৎপল গোস্বামী ও নির্ঝর পাল ( ধর্মনগর ) , সত্যজিৎ চৌধুরী , অরিজিৎ বণিক , সুনন্দা দেবনাথ , শর্মিষ্ঠা দাশ , চন্দনলেখা পাল , উদয়শঙ্কর ভট্টাচার্য্য , নূপুর বণিক , পিন্টুলাল সাহা , জয়িতা ভট্টাচার্য্য , দীপক সাহা এবং কাব্যায়নের শিল্পীবৃন্দ । এছাড়াও  আবহতে থাকবেন : সৌম্যেন্দ্র নন্দী । সঙ্গীতঃ মিলটন ভট্টাচাৰ্য্য । নৃত্যঃ দেবু দেবনাথ । আলোঃ প্রদীপ দাস । শব্দঃ শ্রীমা সাউন্ড এবং মঞ্চ নির্মাণে রাজেশ কান্তি সাহা। 


      দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে সন্ধ্যা ৬টা থেকে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয় সংস্থার পক্ষ থেকে।






Accident : ধর্মনগর থানাধীন নয়াপাড়ায় বাইক দূর্ঘটনায় হতাহত ২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad