Accident : ধর্মনগর থানাধীন নয়াপাড়ায় বাইক দূর্ঘটনায় হতাহত ২ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Accident : ধর্মনগর থানাধীন নয়াপাড়ায় বাইক দূর্ঘটনায় হতাহত ২

Share This


ধর্মনগর,০৮ জুলাই :
ভয়াবহ বাইক দূর্ঘটনায় নিহত এক,আহত এক। নিহত যুবকের নাম সৌরভ নাথ ও আহত যুবকের নাম মলয় নাথ। উভয়ের বাড়ি কদমতলা থানাধীন ইছাই লালছড়া গ্রামে। ঘটনা ধর্মনগর থানাধীন নয়াপাড়ার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সংলগ্ন এলাকায়। 

      জানা গেছে শুক্রবার সকালে কদমতলা থানাধীন ইছাই লাল ছড়া গ্রামের দুই স্কুল পড়ুয়া যুবক সৌরভ ও মলয় একটি টি আর ০৫ বি ৬১০০ নম্বরের সুপার স্প্লেন্ডার বাইকে চেপে ধর্মনগর শহরে কম্পিউটার ক্লাস করার জন্য আসে। নয়াপাড়া এলাকায় আসতেই তাদের বাইকটি দূর্ঘটনার কবলে পড়ে। তবে কি ভাবে এই দুর্ঘটনা ঘটে তা বলতে পারছেনা পুলিশও। দুর্ঘটনার পর ধর্মনগর দমকল কর্মীরা পিচ সড়কের উপর থেকে গুরুতর আহত অবস্থায় দুই যুবককে ধর্মনগরে জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত বলে ঘোষণা করেন এবং অপর আহত যুবক মলয়কে আশংকাজনক অবস্থায় চিকিৎসা শুরু করেন। কিন্তু তারও অবস্থা অবনতি দেখে চিকিৎসকরা তাকে বহিঃ রাজ্যে রেফার করেন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad