তেলিয়ামুড়া, ১৫ জুলাই : রাজ্যের বেকার যুবকরা কাজ চাইছে, ছাত্র-ছাত্রীরা স্কুলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক চাইছে। অথচ এই দাবী পূরণে উদাসীন বর্তমান সরকার। সাত দফা দাবিকে সামনে রেখে শুক্রবার DYFI, এবং TYF তেলিয়ামুড়া মহকুমা কমিটির যৌথ উদ্যোগে এক র্যালী ও সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। এই প্রসংগে তিনি বলেন, এখন ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে আন্দোলনে পথে নামলে পাড়ার মাতাব্বররা তাদের চর থাপ্পড় দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
বামপন্থী এই দুই যুব সংগঠনের দাবিগুলির মধ্যে রয়েছে , রেগা ও টুয়েপের দুর্নীতি বন্ধ করে ২০০ দিনের কাজের নিশ্চয়তা ও মজুরি বৃদ্ধি, JRBT র মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি পরিক্ষার ফলাফল প্রকাশ করে দ্রুত নিয়োগ করা, TET উওির্নদের দ্রুত নিয়োগ করা, বছরে দুবার টেট পরিক্ষা গ্রহন করা, এবং প্রতি বছর ৫০ হাজার সরকারি চাকুরী প্রদানের প্রতিশ্রুতি পুরন করা।
Chess Olympiad 2022 : দেশের বিভিন্ন শহর পরিক্রমা করে দাবা অলিম্পিয়াডের মশাল আগরতলায়


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন