Development : আদর্শ গ্রামপঞ্চায়েত পূর্ব গকুলনগরে ৬ টি প্রকল্পের উদ্বোধন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Development : আদর্শ গ্রামপঞ্চায়েত পূর্ব গকুলনগরে ৬ টি প্রকল্পের উদ্বোধন

Share This

 


বিশালগড় , ১৫ জুলাই :   শুক্রবার বিশালগড় ব্লকের পূর্ব গকুলনগর আদর্শ গ্রামের বিভিন্ন নবনির্মত প্রকল্পের উদ্বোধন হয়।  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত , বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা ,  সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, বিশালগড় ব্লকের বিডিও অমিত কর্মকার প্রমুখ । 


     এদিন পূর্ব গকুলনগর গ্রামপঞ্চায়েতে ৬ টি প্রকল্পের উদ্বোধন করেন । প্রকল্পগুলির মধ্যে রয়েছে ২ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সিআইটি পার্ক , একটি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র । গকুলনগর এসবি স্কুলে মিড ডে মিলের ডাইনিং হল , মার্কেট স্টল , ১৬ লক্ষ ৬৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত ক্যাটেল ফার্ম ও ভার্মি কম্পোস্ট সার তৈরী কেন্দ্র । 

 

     অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন , প্রধানমন্ত্রীর উদ্যোগেই আজ ত্রিপুরায় আদর্শ গ্রাম গড়ে তোলার কাজ চলছে । বিশালগড় ব্লকের পূর্ব গকুলনগর গ্রামপঞ্চায়েতকে একটি আদর্শ গ্রামে পরিণত করা হয়েছে । এই পঞ্চায়েতের ২০৬ টি পরিবারের মধ্যে এখন পর্যন্ত ১২৬ টি পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে পাকা আবাস নির্মাণ করে দেওয়া হয়েছে । ১৮২ টি পরিবারকে শৌচালয় নির্মাণ করে দেওয়া হয়েছে । গ্রামপঞ্চায়েতের ৬০ টি পরিবারকে কৃষি , উদ্যানজাত ফল ও ফসল , প্রাণী ও মৎস্যচাষে স্বনির্ভর করে তোলা হয়েছে । তাছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ এই গ্রামপঞ্চায়েতের মানুষ পাচ্ছেন । 




Nabarun Deb : ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে আন্দোলনে পথে নামলে পাড়ার মাতাব্বররা তাদের চর থাপ্পড় দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad