Political : উদয়পুরের মহারানীতে বিজেপির যোগদান সভা, ১৫০ পরিবারের ৩১০ জন ভোটার হাতে নিলেন পদ্ম পতাকা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Political : উদয়পুরের মহারানীতে বিজেপির যোগদান সভা, ১৫০ পরিবারের ৩১০ জন ভোটার হাতে নিলেন পদ্ম পতাকা

Share This


 উদয়পুর, ৩১ জুলাই : রবিবার গোমতী জেলার  ৩২ - মাতাবাড়ি মন্ডলের উদ্যোগে গামারিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক যোগদান অনুষ্ঠিত হয় । এতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত থেকে পদ্ম পতাকা তুলে নেন সিপিআইএম ও তিপ্রামথা দলের ১৫০ পরিবারের ৩১০ জন  ভোটার।


     অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীজি প্রতিনিয়ত জনজাতিদের কথা চিন্তা করেন। দেশবাসী আগে ভাবতেই পারেনি কোনদিন জনজাতি অংশের কোন একজন মহিলা দেশের সর্বোচ্চ সম্মানের আসন রাষ্ট্রপতি পদে আসীন হবেন। ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে ত্রিপুরার দীর্ঘদিনের ব্রু রিয়াং সমস্যার সমাধান, গড়িয়া পূজায় দুদিনের ছুটি, কোন দাবী দাওয়া ছাড়া সাব্রুম পর্যন্ত ব্রডগেজ রেললাইন, সেবাহি সংগঠন ইত্যাদির নীতি ও কাজের উপর আকৃষ্ট হয়ে এবং সিপিআইম দলের মিথ্যাচারের রাজনীতির প্রতি বিতস্রদ্ধ ও একটি আঞ্চলিক দলের দ্বারা রাজ্যের বিকাশ সম্ভব নয় এটা বুঝতে পেরে, রাজ্যের বিভিন্ন প্রান্তে জনজাতি অংশের ভোটাররাও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। 


     এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জামাতিয়া, স্থানীয় বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক কিশোর বর্মন, গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, প্রভারী রতন ঘোষ, প্রদেশ বিজেপির সহসভাপতি পাতালকন্যা জমাতিয়া প্রমূখ।




Chief Electoral Officer : রাজ্যে ১ আগস্ট থেকে ভোটারদের ভোটার পরিচয়পত্রের সাথে আধার সংযুক্তিকরণের কাজ শুরু হবে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad