Light House Project : লাইট হাউজ প্রকল্প পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী, দ্রুত কাজ শেষ করতে দিলেন নির্দেশ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Light House Project : লাইট হাউজ প্রকল্প পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী, দ্রুত কাজ শেষ করতে দিলেন নির্দেশ

Share This

 


আগরতলা , ০১ আগস্ট : মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সোমবার সকালে বর্ডার গোলচক্করস্থিত লাইট হাউজ প্রোজেক্টের কাজ সরজমিনে পরিদর্শন করেন । পরিদর্শনকালে তিনি প্রোজেক্টের বিভিন্ন সমস্যাগুলি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের খুব দ্রুত তা নিরসনে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন । 




     পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী শ্রী সাহা বলেন , দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে আবাসনের সংকট দূর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এটি একটি স্বপ্নের পরিকল্পনা । দেশের ৬ টি রাজ্যে লাইট হাউজ নির্মাণ কাজ চলছে । ইতিমধ্যে চেন্নাইতে নির্মীয়মান এই প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে । রাজ্যে এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করাই সরকারের লক্ষ্য । 


     পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাংবাদিকদের জানান , লাইট হাউজ প্রকল্পটি দেশের দরিদ্র অংশের মানুষের জন্য আবাসন নির্মাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক অতুলনীয় পদক্ষেপ । এই প্রকল্পে রাজ্যে আবাস সমস্যা অনেকটাই দূর করা সম্ভব হবে । প্রোজেক্টের কাজে যে সমস্ত সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে । 


     উল্লেখ্য , গত ১ জানুয়ারি , ২০২১ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের উদ্বোধন করেন । লাইট হাউজ প্রকল্পে অত্যাধুনিক প্রযুক্তিতে ১,০০০ টি ঘর থাকবে । আগরতলার আখাউড়া সীমান্তে গোলচক্কর বাজারে ৩৩ হাজার বর্গ মিটার এলাকায় এই লাইট হাউজ প্রকল্পের কাজ চলছে । ইতিমধ্যে ৯০০'র অধিক মানুষ আগাম টাকা দিয়ে ঘর বুক করে রেখেছেন । এতে ৭ তলা বিশিষ্ট মোট ৭ টি বিল্ডিং থাকবে । প্রকল্প ব্যয় ১৬২.৫০ কোটি টাকা । প্রতিটি গৃহের আয়তন হবে ৩০ বর্গ মিটার । এরজন্য ব্যয় হবে ১৬.২৫ লক্ষ টাকা । 




     পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , মুখ্যসচিব জে কে সিনহা , পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন , নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্যে , পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন প্রমুখ । 




Political : উদয়পুরের মহারানীতে বিজেপির যোগদান সভা, ১৫০ পরিবারের ৩১০ জন  ভোটার হাতে নিলেন পদ্ম পতাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad