আগরতলা, ২৮ জুলাই : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে। বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয় । এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর যে অ্যারেস্ট মেমো প্রকাশিত হয় তাতে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এরপরই জল্পনা শুরু হয় পার্থকে নিয়ে মমতা কি সিদ্ধান্ত নেন, তাঁকে কোলে রাখেন না ঝেড়ে ফেলেন । শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তই শিলমোহর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দায়িত্বে থাকা শিল্প-বাণিজ্য, পরিষদীয়, তথ্যপ্রযুক্তি দপ্তরের দায়িত্ব আপাতত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সামলাবেন। তবে তৃণমূলের মহাসচিব পদে এখনো রয়ে গেলেন এসএসসি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ।
উল্লেখ্য, গত শুক্রবার (২২ জুলাই) সকালে পার্থর বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি ওই দিনই অভিযান চালায় একাধিক জেলার আরও ১৪টি জায়গায়। কোথাও কয়েক ঘণ্টা, কোথাও আরও দীর্ঘ ক্ষণ ধরে তল্লাশি, জিজ্ঞাসাবাদ চলতে থাকে। সন্ধ্যার পর আচমকাই সোরগোল পড়ে যায় পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর। ইডি সেই ছবি টুইট করে। পরদিন পার্থ এবং অর্পিতাকে এক সূত্রে গেঁথেই গ্রেফতার করা হয়। যেভাবে পার্থ ঘ নিষ্ঠ অর্পিতার এক একটি বাংলো থেকে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে । এর পরে পার্থ চট্টোপাধ্যায় কে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হলেও এই কলঙ্ক থেকে তৃণমূল দলকে রেহাই দেয়া সম্ভব হবে না বলে মনে করছেন অভিজ্ঞ মহল।
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ঘর থেকে টাকার পাহাড় উদ্ধার । ইডির হাতে গ্রেফতার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । এরপর মন্ত্রিসভা থেকে বহিষ্কারের ঘটনা । পুরো বিষয়টিতে দারুন প্রভাব পড়েছে ত্রিপুরার রাজনীতিতে । ক'দিন আগেও তৃণমূলের রাজ্য নেতারা যারা ভাষণে মাঠে গরম করার চেষ্টায় নেমেছিলেন, তাঁদেরকে মিডিয়ার সামনে আসতে দেখা যাচ্ছে না । ২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচনে নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা লাভের পর তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্যে রাজ্যে সাম্রাজ্য বিস্তারের পথে নেমেছিল । বর্তমান পরিস্থিতিতে তা যে মুখ থুবরে পড়ল তা আর বলার অপেক্ষা রাখে না।
Agartala Municipal Corporation : আগরতলা পুরো নিগমের কাউন্সিল মিটিংয়ে অংশ নিলেন বিনোদ সোনকর



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন