আগরতলা, ২৮ জুলাই : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহন করেছে। সেই কর্মসূচিকে সফল করে তুলতে আগামী ১৩,১৪ এবং ১৫ আগষ্ট আগরতলা পুর নিগমের বিভিন্ন জায়গাকে কিভাবে স্বচ্ছতা এবং সুন্দর করা যায়, কিভাবে ঘরে ঘরে তিরঙ্গা পৌঁছে দেওয়া হবে ইত্যাদি পরিকল্পনাকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, সাংসদ তথা বিজেপির রাজ্য প্রভারি বিনোদ সোনকর, বিজেপির উত্তর পূর্বাঞ্চল সংগঠনমন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা সহ আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র ও অন্যান্য কর্পোরেটরগন।
এদিনের বৈঠক সম্পর্কে মেয়র দীপক মজুমদার জানান, আগেই নির্ধারিত ছিল কাউন্সিল মিটিং । এর মধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩ থেকে ১৫ই আগস্ট হর ঘর তিরঙ্গা অভিযান হাতে নেন । তাই এই অভিযানকে কিভাবে আগরতলা পুর নিগম এলাকায় সফল করা যায় এই বিষয়ে দিশা নির্দেশ করতেই সংসদ বিনোদ সোনকর বৈঠকে অংশ নেন। আগরতলা পুরো নিগমকে আরো কিভাবে স্বচ্ছ সুন্দর করে গড়ে তোলা যায় এই বিষয়েও মূল্যবান পরামর্শ তিনি দিয়েছেন বলে জানান।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন