PMGSY-III : প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা - থ্রি - তে রাজ্যে ৩২ টি সড়কের জন্য ২১৪.২৩ কোটি টাকা অনুমোদন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

PMGSY-III : প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা - থ্রি - তে রাজ্যে ৩২ টি সড়কের জন্য ২১৪.২৩ কোটি টাকা অনুমোদন

Share This


 আগরতলা , ২৭ জুলাই :  ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক পিএমজিএসওয়াই - থ্রি - এর আওতায় রাজ্যের জন্য ৩২ টি সড়কের অনুমোদন দিয়েছে । সড়কগুলি নির্মাণের অনুমিত ব্যয় ধরা হয়েছে ২১৪.২৩ কোটি টাকা । এই সড়কগুলির দৈর্ঘ্য হবে ২৩১.৬৪ কিমি । তারমধ্যে ৪ টি সড়ক ( ২১.৯১৯ কিমি ) হচ্ছে উত্তর ত্রিপুরায় , ১ টি সড়ক হচ্ছে ধলাই জেলায় ( ১২.৮৭৭ কিমি ) , খোয়াই জেলায় ৮ টি সড়ক ( ৫৫.৮১১ কিমি ) , দক্ষিণ ত্রিপুরা জেলায় হচ্ছে ৬ টি সড়ক ( ৫০.০৭৭ কিমি ) এবং পশ্চিম ত্রিপুরা জেলায় হচ্ছে ১১ টি সড়ক ( ৭৮.৫৩১ কিমি ) । 


      ত্রিপুরায় নেনো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে ১২২.৭১ কিমি দৈর্ঘ্যের ১৬টি সড়কের জন্য । তাছাড়া উচ্চ গুণমান সম্পন্ন ও মজবুত রাস্তা নির্মাণের লক্ষ্যে পিএমজিএসওয়াই - থ্রি প্রকল্পে ২৫০ কিমি রাস্তা নির্মাণে এফডিআর পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

  

      পূর্ত দপ্তরের ( পিএমজিএসওয়াই ) মুখ্য বাস্তুকার বিমল দাস  এক প্রেস রিলিজে তিনি জানান , পিএমজিএসওয়াই - থ্রি প্রকল্পে মূলত গ্রামীণ বাজার , শিক্ষা প্রতিষ্ঠান , হাসপাতাল , প্রশাসনিক হেডকোয়ার্টার ইত্যাদির সাথে জনবসতির সংযোগকারী বর্তমান গ্রামীণ ও মুখ্য সড়কগুলিকে উন্নত করার উপর জোর দেওয়া হচ্ছে । মোট ৭৭৫ কিমি বর্তমান সড়কের উন্নতিকরণ করা হবে এই প্রকল্পে । 


 

      কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একসাথে রাজ্যের জন্য ৩২টি সড়ক নির্মাণে অর্থ মঞ্জুরী প্রদান করায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রীকে ধন্যবাদ জানান। এক টুইট বার্তায় তিনি আশা প্রকাশ করেন, এই সড়কগুলি নির্মিত হলে রাজ্যে যোগাযোগ ব্যবস্থায় প্রভূত উন্নতি সাধিত হবে।




Accident : স্কুটি চালকের উপর দিয়ে চলল বাস, মৃত্যু পুলিশ কনস্টেবলের


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad