আগরতলা, ২৭ জুলাই : এক পুলিশ কনস্টেবলকে পিষে দিলো যাত্রীবাহী বাস। ঘটনা বুধবার আগরতলার সিদ্ধি আশ্রম এলাকায়। মৃতের নাম বাদল চন্দ্র সরকার। বয়স আনুমানিক ৫৪ । পেশায় পুলিশ কনস্টেবল বাদল বাবু স্কুটিতে ছিলেন । তার বাড়ি ওএনজিসি নেতাজিনগর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা, জানান উদয়পুর থেকে যাত্রীবাহী বাস আগরতলার দিকে আসছিল। সিদ্ধি আশ্রমের কাছে আসতেই রড বোঝাই গাড়ি স্থানীয় গোডাউন থেকে হঠাৎ বের হয়ে মূল রাস্তায় চলে আসে। এতে বাস চালক হতভম্ব হয়ে পড়েন। রাস্তার একেবারে পাশ দিয়ে আসা স্কুটি চালক তথা বাদল চন্দ্র সরকারের উপর বাস চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটি চালকের। দমকল বাহিনী এসে মৃতদেহ উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায়।
Political : দু'দিনের সফরে ত্রিপুরায় বি এল সন্তোষ, প্রদেশ বিজেপি কার্যালয়ে হল সাংগঠনিক বৈঠক


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন