Political : দু'দিনের সফরে ত্রিপুরায় বি এল সন্তোষ, প্রদেশ বিজেপি কার্যালয়ে হল সাংগঠনিক বৈঠক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Political : দু'দিনের সফরে ত্রিপুরায় বি এল সন্তোষ, প্রদেশ বিজেপি কার্যালয়ে হল সাংগঠনিক বৈঠক

Share This


 ‌আগরতলা, ২৬ জুলাই :
দুদিনের রাজ্য সফরে মঙ্গলবার ত্রিপুরায় আসেন বিজেপির সাধারণ সম্পাদক তথা সংগঠন মহামন্ত্রী বি এল সন্তোষ। রাজ্যে এসেই তিনি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে মিলিত হন আগরতলার প্রদেশ বিজেপির কার্যালয়ে। এতে উপস্থিত ছিলেন, সংগঠন মহামন্ত্রী ( ত্রিপুরা ও আসাম) ফনিন্দ্রনাথ শর্মা, রাজ্য প্রভারী বিনোদ সোনকর, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী   বিপ্লব কুমার দেব  সহ মন্ত্রীসভার সদস্য, সদস্যাগণ, বিধায়কগণ, প্রদেশ, জেলার অন্যান্য পদাধিকারীগণ।




     এদিনের বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন,সংগঠনে আগামী দিনে কি কর্মসূচি হবে, কিভাবে সংগঠনকে আরো বিস্তৃত করা যায়, এই বিষয়ে দিশা নির্দেশনের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) শ্রী বি এল সন্তোষজি দুই দিনের প্রবাসে ত্রিপুরায় এসেছেন । আমি তাঁকে স্বাগত জানাই । তিনি সংগঠনের বিস্তৃতির জন্য যেভাবে বৈঠক করছেন, আমার পূর্ণ বিশ্বাস এতে পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে প্রদেশ পদাধিকারী পর্যন্ত সংগঠন মজবুত হবে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দল এখন থেকেই প্রস্তুতি শুরু করবে। আমরা মানুষের কাছে যাবো। আমার সম্পূর্ণ আস্থা আছে, যেভাবে আমরা সরকার চালিয়েছি সেই অনুভবের আঁধারে মানুষ ২০২৩-‌এ ও পূর্ণ সমর্থন আমাদের দেবে।

 

     বিপ্লব কুমার দেব বলেন, আমি দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই, 'হর ঘর তেরঙ্গা' অভিযানের মত রাষ্ট্রভক্তির মহতী একটি কাজ হাতে নেবার জন্য। ১৩ থেকে ১৫ ই আগস্ট পর্যন্ত চলবে 'হর ঘার তেরঙ্গা' অভিযান । প্রথমবার দেশে কুড়ি কোটি কোটি ফ্ল্যাগ একসাথে উড়বে । দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে গোটা বিশ্বে নজির সৃষ্টি হবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad