Har Ghar Tiranga : হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করতে রাজ্যব্যাপী প্রচার অভিযান সংগঠিত করতে মুখ্যমন্ত্রীর পরামর্শ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Har Ghar Tiranga : হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করতে রাজ্যব্যাপী প্রচার অভিযান সংগঠিত করতে মুখ্যমন্ত্রীর পরামর্শ

Share This


 আগরতলা , ২৫ জুলাই :  সমগ্র দেশের সাথে রাজ্যেও ‘ হর ঘর তিরঙ্গা ’ অভিযান কর্মসূচির সফল বাস্তবায়ণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । আজ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ হর ঘর তিরঙ্গা ’ অভিযান কর্মসূচির সফল রূপায়ণে রাজ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার পর্যালোচনা করেন । পর্যালোচনা সভায় মুখ্যসচিব জে কে সিনহা , পুলিশের মহানির্দেশক ভি এস যাদব , বিভিন্ন দপ্তরের প্রধান সচিব , সচিব , বিভিন্ন জেলার জেলাশাসকগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন । 


      পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ভারতের ৭৫ তম স্বাধীনতা বর্ষকে স্মরণীয় করতে ‘ হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি গ্রহণ করেছে । যে উদ্দেশ্য নিয়ে এই অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা রাজ্যেও সফল রূপ দিতে বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন , এই কর্মসূচিকে সফল রূপ দেওয়ার জন্য রাজ্যব্যাপী প্রচার অভিযান সংগঠিত করতে হবে । আগরতলা সহ জেলার বিভিন্ন জায়গায় হোর্ডিং লাগানোর উপর তিনি গুরুত্ব আরোপ করেন । পাশাপাশি এই কর্মসূচি উপলক্ষে প্রভাত ফেরী আয়োজনের পরামর্শও দেন মুখ্যমন্ত্রী । রাজ্যে ‘ হর ঘর তিরঙ্গা ’ অভিযান কর্মসূচির সফল বাস্তবায়ণে সমস্ত জেলাগুলির ক্লাব এবং এনজিও- কে যুক্ত করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ।


 

      পর্যালোচনা সভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব অভিযেক চন্দ্রা ‘ হর ঘর তিরঙ্গা কর্মসূচি রূপায়ণে যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা বিস্তারিত তুলে ধরেন । তিনি জানান , রাজ্যের ৮ টি জেলা থেকে ৫ লক্ষ ৪৫ হাজার ৪৭৭ টি জাতীয় পতাকা প্রদানের অনুরোধ এসেছে । এর মধ্যে হস্ততাঁত ও কারু শিল্প দপ্তর , টিআরএলএম , টিইউএলএম এবং কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ৫ লক্ষ ৩৭ হাজার জাতীয় পতাকার ব্যবস্থা করা হবে । আগামী ৩০ জুলাই থেকে ৬ আগষ্টের মধ্যে এই ফ্ল্যাগগুলি তৈরী করা হবে । তিনি জানান , এর বাইরেও টিআরএলএম - এর মাধ্যমে ৫০ হাজার পেপার ফ্যাগ , ১৬০০ ওয়াল পেইন্টিং , ২০০ টেবিল ফ্ল্যাগ এবং ৩৫ হাজার স্টিকার তৈরী করা হবে । ‘ হর ঘর তিরঙ্গা ' কর্মসূচিকে সফল করার লক্ষ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়েছে । রাজ্যব্যাপী এই অভিযানের প্রচারের লক্ষ্যে বাংলা ও হিন্দী ভাষায় বিভিন্ন প্রেরণামূলক ভিডিও তৈরী করা হবে । এছাড়াও পোষ্টার এবং রাস্তার পাশে হোর্ডিং এবং স্ট্যান্ডিজ লাগানো হবে , বিশিষ্ট ব্যক্তিত্বদের মাধ্যমে সামাজিক মাধ্যমে সচেতনতামূলক আবেদন তুলে ধরা হবে এবং স্থানীয় টিভি চ্যানেলগুলিতে প্রচার অভিযান করা হবে । 


     পর্যালোচনা সভায় হর ঘর তিরঙ্গা কর্মসূচির বাস্তবায়নে রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসকগণ তাদের কর্ম পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন । সভায় মুখ্যসচিব জে কে সিনহা জেলাশাসকদের উদ্দেশ্যে বলেন , ফ্ল্যাগগুলি কেনার জন্য জনসাধারণকে উৎসাহিত করা প্রয়োজন । ‘ হর ঘর তিরঙ্গা ’ অভিযান কর্মসূচি সফল বাস্তবায়ণ করার উদ্দেশ্যে ক্লাব এবং এনজিওদের সহযোগিতা নেওয়ার জন্য মুখ্যসচিব জেলাশাসকদের পরামর্শ দেন । সভায় মুখ্যসচিব এই কর্মসূচিকে ব্রু পুনর্বাসন কেন্দ্রগুলিতে যথাযথভাবে পালন করার জন্য উদ্যোগ নিতে বলেন । এছাড়াও বিএসএফ , সি আর পি এফ , আসাম রাইফেলস , সরকারি অধিগৃহিত সংস্থাগুলিকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার জন্য জেলাশাসকদের পরামর্শ দেন মুখ্যসচিব । 


        সভায় নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্যে জানান , আগরতলা পুরনিগমের উদ্যোগে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে রাজ্যের সচিবালয় প্রাঙ্গণে ৩০ মিটার সুউচ্চ স্তম্ভে জাতীয় পতাকা লাগানো হবে ।




President of India : দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মূর্মূ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad