President of India : দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মূর্মূ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

President of India : দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মূর্মূ

Share This


 নতুন দিল্লী, ২৫ জুলাই : দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মূর্মূ আজ শপথ নিয়েছেন। সংসদের সেন্ট্রাল হলে ভারতের প্রথম আদিবাসী ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি, এন ভি রামান্না। পাশে ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমূখ।




     দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ দেশের দরিদ্র, প্রান্তিক ও নিম্নবর্গের মানুষের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ণনা করেছেন। পর পর বেশ কয়েকটি ট্যুইট বার্তায় তিনি বলেন, সমগ্র দেশ আজ দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণের মুহূর্তকে প্রত্যক্ষ করেছে। প্রধানমন্ত্রী বলেন,আজাদি কা অমৃত মহোত্সবে ভারতের ভবিষ্যত পথ সুনির্দিষ্ট করতে শ্রীমতি মুর্মু জোর দিয়েছেন। তাঁর কার্যকাল, সাফল্যে পরিপূর্ণ হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন।




     দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । নিজের সামাজিক মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিতির ছবি তুলে ধরে তিনি লিখেন, "ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন মাননীয়া শ্রীমতি দ্রৌপদী মুর্মু জী । মহামহিম রাষ্ট্রপতি কে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা । আজ সংসদের সেন্ট্রাল হলে  ১৫ তম রাষ্ট্রপতির শপথ গ্রহণ  অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য হয়।"




Uttar Pradesh Bus Accident : উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ জন, আহত অন্ততপক্ষে ২০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad