Uttar Pradesh Bus Accident : উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ জন, আহত অন্ততপক্ষে ২০ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Uttar Pradesh Bus Accident : উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ জন, আহত অন্ততপক্ষে ২০

Share This

 


লখনউ, ২৫ জুলাই :  সোমবার সকালে উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ জন, আহত অন্ততপক্ষে ২০ জন।ঘটনাটি ঘটেছে রাজ্যের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে।  দু'টি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষের ফলেই  এই মর্মান্তিক ঘটনা বলে জানা গেছে।  ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। আহত হন অন্ততপক্ষে ২০ জন বাস যাত্রী।  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকরা জানিছেন। 

 

     পুলিশের বক্তব্য অনুযায়ী, বিহার থেকে দিল্লির দিকে দু’টি বাস যাচ্ছিল। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ৩০ কিলোমিটার দূরে বারাবাঁকি জেলার একটিস্থানে দু’টি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। দুমড়ে মুচড়ে যাওয়া দু'টি বাস থেকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন আহতদের। পুলিশের সহায়তায় আহতদের লখনউয়ের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। 


 

     মর্মান্তিক ‌এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রশাসনিক আধিকারিকদের দুর্ঘটনাগ্রস্তদের পাশে থাকার জন্য এবং আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। হতাহতদের পরিবারের পাশে সরকার রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।




TSU State Convention : বামপন্থী ছাত্র সংগঠনের সভায় কংগ্রেস নেতা কানাইয়া কুমারকে খুঁজলেন মিহির দেব, অস্বস্তিতে পড়লেন সিপিআইএম নেতৃত্ব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad