TSU State Convention : বামপন্থী ছাত্র সংগঠনের সভায় কংগ্রেস নেতা কানাইয়া কুমারকে খুঁজলেন মিহির দেব, অস্বস্তিতে পড়লেন সিপিআইএম নেতৃত্ব - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

TSU State Convention : বামপন্থী ছাত্র সংগঠনের সভায় কংগ্রেস নেতা কানাইয়া কুমারকে খুঁজলেন মিহির দেব, অস্বস্তিতে পড়লেন সিপিআইএম নেতৃত্ব

Share This

 


আগরতলা, ২৪ জুলাই : রবিবার আগরতলার টাউনহলে অনুষ্টিত হলো বামপন্থী উপজাতি ছাত্র সংগঠন টি এস ইউ - রাজ্য সম্মেলন । এই উপলক্ষে এদিন সন্ধ্যায় আয়োজিত হয় “শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, ভারত বাঁচাও”- শিরোনামে আলোচনা সভা। এতে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক মিহির দেব বর্তমান কেন্দ্র রাজ্য সরকারের শিক্ষা কেন্দ্রিক বিভিন্ন নীতির সমালোচনা করেন একই সাথে তিনি জাতীয় শিক্ষা নীতিরও সমালোচনা করেন। জাতীয় শিক্ষানীতির বিরোধিতায় সোচ্চার আন্দোলন সংঘটিত করবার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সহ সম্পাদিকা দিপ্সিতা ধরের প্রশংসা করেন। ঠিক তখনই তিনি ডায়াসের দিকে তাকিয়ে এক প্রকার অনুসন্ধিৎসা দৃষ্টিতে উচ্চারণ করেন কানাইয়া কুমারের নাম। অতিথি আসনে বসা অন্যান্যদের চেহারার হাবভাব দেখে সম্বিত ফিরে তাঁর। তার পরবর্তী বক্তব্যে বোঝা যায় তিনি এমন একজনের নাম উচ্চারণ করেছেন যিনি বামপন্থী আন্দোলনের বর্তমান পটভূমিকার তীব্র সমালোচনা করে কংগ্রেস দলে জয়েন করেছেন, তাও আবার কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর হাত ধরে। পেশায় অধ্যাপক ছিলেন, তাই খুব ভালোভাবেই জানেন উপস্থিত সবার দৃষ্টিভঙ্গি কিভাবে ঘুরিয়ে দেয়া যায় । তাই তিনি মজার ছলে বললেন আরো অনেক শিল্পীরা রয়েছেন আকাশবাণী চলবে। এইটুকু বলেই মাইক ছাড়েন তিনি।


     এদিন বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক মিহির দের আগাগোড়া সংখ্যালঘু সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতা করে যান। তিনি বলেন ২০১৪ সালে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়, তখন আওয়াজ উঠে ৮০০ বছরের পরাধীনতা থেকে দেশবাসী মুক্ত হয়েছে । এতে ২০০ বছরের ব্রিটিশ শাসন ও ৬০০ বছরের মুসলিম শাসনের কথা ধরা  হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ভারতের ইতিহাস থেকে মুসলিম শাসনের অবদান মুছে দেবার চক্রান্ত চলছে বলে‌ও তিনি অভিযোগ তোলেন।


SFI-TSU আয়োজিত “শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, ভারত বাঁচাও”- শিরোনামে আলোচনা সভায় বলছেন অধ্যাপক মিহির দেব।


     উলেখ্য, এদিন উপজাতি ছাত্র ইউনিয়নের রাজ্য কনভেনশন উপলক্ষে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার,সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক রতন ভৌমিক,  প্রাক্তন সি ই এম রাধা চরণ দেববর্মা , এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সহ সম্পাদিকা দিপ্সিতা ধর  সহ অন্যান্যরা। কনভেনশনে যোগ দিতে এসে পশ্চিমবঙ্গের এই লড়াকু ছাত্র নেত্রী দেশের শিক্ষা নীতির বিরুদ্ধে আঙুল তুলেন।বলেন, দেশের বিজেপি সরকার শিক্ষা ব্যবস্থাটাকেই শেষ করে দিতে চাইছে। শিক্ষা এখন বাজারের সামগ্রী ক্রয় করার মতো। যার হাতে টাকা আছে সেই ক্রয় করতে পারবে। এই পরিস্থিতি পরিবর্তনের জন্যই তাঁদের আন্দোলন।




Snake bite : কাঞ্চনপুর সাতনালায় সাপের কামড়ে মৃত্যু হলো ৬ বছরের শিশুর


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad