ধর্মনগর, ২৩ জুলাই : সাপের কামড়ে মৃত্যু হলো ৬ বছরের এক শিশুর। ঘটনা শনিবার উত্তর জেলার কাঞ্চনপুরের সাতনালা ভিলেজে। মৃত শিশুর নাম কৃতান্ত রিয়াং। জানা গেছে এদিন সকালে কোন এক সময় বাড়িতেই শিশুটিকে সাপে কামড়ায়। পরিবারের লোকজনদের সহযোগিতায় শিশুটিকে প্রথমে নিয়ে আসা হয় কাঞ্চনপুর হাসপাতালে। সেখানে শিশুটির অবস্থা বেগতিক দেখে তাকে রেফার করা হয় ধর্মনগরে উত্তর জেলা হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন । জেলা হাসপাতালে আসার আগে পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন