সাব্রুম, ২৩ জুলাই : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু । ঘটনা সাব্রুমের লালটিলা এলাকায়। খুঁটি বসানোর সময় উচ্চ পরিবাহী বিদ্যুতের তারের সাথে খুঁটির সংস্পর্শ হওয়ায় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। মৃত শ্রমিকদের নাম এখনো জানা যায়নি।
ঘটনার বিবরণে জানা গেছে, গত সপ্তাহের মতো শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদ সাব্রুমের লালটিলা এলাকায় নতুন বিদ্যুতের খুঁটিতে সংযোগের লাইনে কাজ করছিল কয়েকজন শ্রমিক। তারা যখন পুল বসাচ্ছিল ঐ সময় হঠাৎ পুল বেকে গিয়ে ১১,০০০ বল্টেজের তড়িৎ পরিবাহিত তারের উপর ছিটকে পড়ে, এতে বিদ্যুতের ছোবলে অগ্নিসংযোগ ঘটেযায়। বিদ্যুতের ছোবলে মুহূর্তেই নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তিন শ্রমিক ।
আকস্মিক এই ঘটনায় হতচকিত হয়ে পড়ে অন্যান্য শ্রমিক সহ আশেপাশের লোকজন । তারা দ্রুত খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের কর্মীরা । তারা গুরুতর আহত তিনজনকেই উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে । কিন্তু কর্তব্যরত চিকিৎসক তিনজন শ্রমিককেই মৃত বলে ঘোষণা করে । মর্মান্তিক এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যুৎ নিগমের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন।
Road Accident : কদমতলায় জেসিবি'র চাকায় পিষ্ট যুবক, আমবাসায় আহত দুই, জনতা ভাঙলো গাড়ি


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন