আগরতলা, ২৩ জুলাই : কদমতলা থানাধীন রানীবাড়ি ভিতরগুল এলাকায় শুক্রবার মর্মান্তিকভাবে জেসিবি'র চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো ২৪ বছরের এক যুবক। মৃতের নাম জাবির হোসেন। দুর্ঘটনার পর দমকলের গাড়ি করে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রক্ষা হয়নি। জেসিবি গাড়িটি দ্রুতগতিতে ছিল বলে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য।
এদিকে শনিবার সকালে পিকাপ ভ্যানের চাপায় আমবাসা বাজারে আহত হলেন দুই জন। আহতরা হলেন আমবাসার কাছিম ছড়ার কুচুন্তি দেববর্মা এবং গঙ্গানগরের চন্দ্রকান্ত দেববর্মা। দুর্ঘটনার পরই গাড়ির চালক পালিয়ে যায়। সাপ্তাহিক হাটবারে থাকা উত্তেজিত জনতা গাড়িটিকে ভেঙে গুঁড়িয়ে দেয়। পরবর্তী সময়ে আমবাসা থানার পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে যায়। আহত দুই জনের চিকিৎসা ধলাই জেলা হাসপাতালে চলছে।
Tripura Sundari Temple : ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শনে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন