উদয়পুর , ২২ জুলাই : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শুক্রবার সস্ত্রীক উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শন করেন ও পুজো দেন । মন্দিরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী প্রণজিৎ সিংহরায় , বিধায়ক বিপ্লব কুমার ঘোষ ও গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার । ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সাংবাদিকদের জানান , ত্রিপুরাসুন্দরী মায়ের কাছে তিনি মধ্যপ্রদেশ ও দেশের জনগণের মঙ্গল কামনায় প্রার্থনা করেছেন । পুজো শেষে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মন্দিরে একটি বৃক্ষরোপণ করেন ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন