Accident : বেপড়োয়া টমটমের চাকায় পিষ্ট হল আগরতলা শিশুবিহার স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Accident : বেপড়োয়া টমটমের চাকায় পিষ্ট হল আগরতলা শিশুবিহার স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী

Share This

 


আগরতলা, ২২ জুলাই : দ্রুতগতিতে আসা টমটম পিসে দিল শিশুবিহার স্কুলের প্রথম শ্রেণির এক ছাত্রীকে। ঘটনা শুক্রবার সকালে স্কুলের সামনে। ছাত্রীটির নাম অনুস্মিতা দত্ত। বয়স ছয়, বাবার নাম সব্যসাচী দত্ত। শিশুটির বর্তমানে জিবির ক্রমা সেন্টারে চিকিৎসাধীন কর্তব্যরত চিকিৎসকদের বক্তব্য শিশুটি নাকি এখন কোমায় চলে গেছে।


      জানা গেছে শুক্রবার স্কুল ছুটি হওয়ার পর মায়ের হাত ধরেই রাস্তা পার হচ্ছিল প্রথম শ্রেনীর ছাত্রী অনুস্মিতা দত্ত। আচমকা দ্রুত গতিতে ছুটে আাসা টমটম তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী তখন টমটমের চাকার নীচে শিশুটির মাথা অনেকটা থেতলে যায়। গুরুতর জখম অনুস্মিতাকে সাথে সাথে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় জিবিতে। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।  ডাঃ রেড্ডি তার চিকিৎসার  তত্ত্বাবধান করছেন ।




Mobile Phone : মোবাইল চার্জ করতে গিয়ে খোয়াই দূর্গানগরে প্রান গেল এক যুবকের

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad