Mobile Phone : মোবাইল চার্জ করতে গিয়ে খোয়াই দূর্গানগরে প্রান গেল এক যুবকের - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Mobile Phone : মোবাইল চার্জ করতে গিয়ে খোয়াই দূর্গানগরে প্রান গেল এক যুবকের

Share This


 খোয়াই, ২২ জুলাই : মোবাইল ফোন চার্জ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক  স্কুলছাত্রের।  ঘটনা বৃহস্পতিবার রাত  নয় টায় খোয়াই শহরের দূর্গানগরে। মৃত যুবকের নাম উৎপল দেববর্মা। সে চাম্পাহাওর থানা এলাকার ভারত সর্দার পাড়া দ্বাদশ শ্রেনী স্কুলে পড়াশোনা করতো।


     জানাগেছে খোয়াই গোপালনগর এলাকার দ্বাদশ শ্রেনীর ছাত্র উৎপল দেববর্মা (১৮) তার এক বন্ধু সহ দূর্গানগরে এক বাড়ীতে ভাড়া থেকে চাম্পাহাওরের ভারত সর্দার পাড়া  স্কুলে পড়তো। শুক্রবার ছিল বাড়ীর মালিকের ছেলের বিয়ে। তাই বাড়ীতে রাতে সবাই যে যার কাজে ব্যাস্ত। উৎপল  সবাইকে বলে তার মোবাইল ফোনে চার্জ শেষ হয়ে গেছে, ঘরে গিয়ে চার্জ করতে হবে।  তার বন্ধু বাজার থেকে ঘরে ঢুকে গিয়ে দেখে উৎপল মাটিতে পড়ে রয়েছে। তখনো হাতে জড়িয়ে আছে চার্জারের তার। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উৎপলকে মৃত বলে ঘোষণা করেন।




President of India : দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু, তাঁকে সমর্থন দেওয়ায় প্রধানমন্ত্রী সব সাংসদ ও বিধায়কদের ধন্যবাদ জানালেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad