সোনামুড়া, ২৪ আগস্ট : রোগী নিয়ে ব্যক্তিগত এসি গাড়িতে করে মেলাঘর থেকে সোনামোরার দিকে আসার পথে হঠাৎ তন্দ্রা ভাব চলে আসে চালকের এতেই রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে গাড়ি মুহূর্তেই উল্টে যায়। এতে চালকসহ আহত হয় তিনজন। ঘটনা বুধবার সোনামুড়া মধুবন জাতীয় সড়কে। এই ঘটনায় আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য জিবিতে রেফার করা হয়েছে । বাকি দুজনকে সোনামুড়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে ।
ঘটনার বিবরণে জানা TR07E0779 নম্বরের একটি নতুন মহিন্দ্রা কোম্পানির গাড়ি মেলাঘরের দিক থেকে সোনামুড়ার দিকে আসছিল। এসি গাড়ির চালক গাড়ি চালাতে চালাতে আচমকাই নিদ্রায় মগ্ন হয়ে যায়। আর তাতেই বাধে বিপত্তি। এসি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে বিদ্যুতের খুটিতে।প্রানহানী না হলেও একজন গর্ভবতী মহিলা সহ আহত প্রায় দুই। আহতরা হলেন মোরশেদ আলী বয়স ৩২। প্রাপ্ত খবর অনুযায়ী আহতদের বাড়ি মাছিমা। উনার স্ত্রী মাম্পি বেগম। স্থানীয়রা গাড়ির ভেতর থেকে যাত্রীদের বের করে সোনামুড়া হাসপাতালে পাঠায়। গর্ভবতী মহিলাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন