আগরতলা , ১৩ আগস্ট : স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি । তাঁদের আত্মবলিদানেই আমরা আমাদের জাতীয় পতাকাকে সুউচ্চে তুলে ধরতে পেরেছি । শনিবার রাজ্য সচিবালয় ও রাজভবনের মূল প্রবেশ পথে সুউচ্চ তোরণে জাতীয় পতাকা উত্তোলন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন ।
এদিন সকালে আগরতলা পুর নিগমের উদ্যোগে নবনির্মিত সুউচ্চ তোরণে ( হাই মাস্ট স্ট্যান্ড ) জাতীয় পতাকা উত্তোলনের পর মুখ্যমন্ত্রী ডা . সাহা সাংবাদিকদের জানান , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশজুড়ে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে রাজ্যেও নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন ও রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা , খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , মুখ্যসচিব জে কে সিনহা সহ পদস্থ আধিকারিকগণ । পরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা পতাকা নেড়ে ‘ রান ফর গ্রীন ত্রিপুরা ’ র্যালির সূচনা করেন ।
Walk with Tiranga : "হর ঘর তিরঙ্গা" কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আগরতলায় বর্ণাঢ্য পদযাত্রা


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন