Walk with Tiranga : "হর ঘর তিরঙ্গা" কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আগরতলায় বর্ণাঢ্য পদযাত্রা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Walk with Tiranga : "হর ঘর তিরঙ্গা" কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আগরতলায় বর্ণাঢ্য পদযাত্রা

Share This

 


আগরতলা , ১২ আগস্ট : '  তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শুক্রবার আগরতলায় ' ওয়াক উইথ তিরঙ্গা ' শীর্ষক এক পদযাত্রা অনুষ্ঠিত হয় । আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে এই পদযাত্রার আয়োজন করা হয় । পদযাত্রাটি সার্কিট হাউজ সংলগ্ন গান্ধীমূর্তির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উজ্জ্বয়ন্ত প্রাসাদে এসে শেষ হয় । 


     ফিতা কেটে পদযাত্রার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক , প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মন্ত্রিসভার সকল সদস্য - সদস্যাগণ ও প্রশাসনের আধিকারিকগণ , এনএসএস , সিভিল ডিফেন্সের স্বচ্ছাসেবকগণ পদযাত্রায় সামিল হন । 


     পদযাত্রায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী শ্রী সাহা ১৩-১৫ আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে রাজ্যের সকল নাগরিকদের নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আহ্বান জানান । তিনি বলেন , দেশের স্বাধীনতার জন্য যেসকল রাষ্ট্র নায়করা তাদের আত্মবলিদান করেছেন তাদের স্মরণের মাধ্যমে রাষ্ট্রীয় চেতনা সুদৃঢ় করতে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে । 


     পদযাত্রায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের জানান , দেশের বীর সন্তান যারা এই দেশকে স্বাধীন করার জন্য জীবন উৎসর্গ করেছেন এবং বর্তমানে যারা দেশের সীমান্ত রক্ষা করছেন তাদেরকে স্মরণ করার জন্য এই হর ঘর তিরঙ্গা কর্মসুচি আয়োজন করা হচ্ছে । তিনি বলেন , কর্মসূচিতে রাজ্যে ৫ লক্ষের উপর জাতীয় পতাকা উত্তোলন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । 




     পরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ অন্যান্য অতিথিবৃন্দ উজ্জ্বয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ৭৫ টি ত্রিবর্ণ রঞ্জিত বেলুন আকাশে উড়িয়ে এদিনের পদযাত্রা সমাপন করেন । 




Cabinet Decision : রাজ্যে বিভিন্ন দপ্তরের ২৬৪ টি পদে লোক নিয়োগ ও ১৫৫ টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad