আগরতলা, ৩০ আগস্ট : সোমবার খুমুলুঙে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে দুষ্কৃতীদের হামলায় বেশ কয়েকজন আহত হন। একইভাবে এই সভায় অংশগ্রহণ করার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতরকভাবে আহত হন বেশ কয়েকজন বিজেপি দলীয় সমর্থক। মঙ্গলবার আগরতলার জিবিপি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
উল্লেখ্য, এখানে দুষ্কৃতিদের হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন বিজেপি দলীয় সমর্থক এবং সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন আছেন ৮ জন দলীয় কর্মী । এদের যথাযথ চিকিৎসার ব্যাপারে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে এই বিষয়ে সংশ্লিষ্ট ডাক্তারদের কাছ থেকে অবহিত হন মুখ্যমন্ত্রী। আহতদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নিজ হাতে খতিয়ে দেখেন তিনি। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে জানান চিকিৎসকরা।
জিবিপি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, গতকাল যে কায়দায় নেক্কারজনকভাবে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের উপর আক্রমণ হানা হয়েছে, তার তীব্র ভাষায় নিন্দা জানাই। যারা ত্রিপুরার শান্তির পরিবেশকে বিঘ্নিত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, তাদের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গতকালকের সংগঠিত হামলায় যারা জড়িত রয়েছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি বিধানের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এইরকম কর্মকাণ্ড কিছুতেই বরদাস্ত করা হবে না।
J P Nadda : জনজাতি সমাজকে সর্বাধিক সম্মান প্রদর্শন করে বিজেপি


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন