আগরতলা , ১১ আগস্ট : রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ছাত্রীদের বিনা খরচে পড়াশুনার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাখিবন্ধন উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে মহিলাদের জন্য গৃহীত রাজ্য সরকারের একাধিক সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । তিনি বলেন , সরকার মহিলাদের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সচেষ্ট । এই উদ্দেশ্যে রাজ্য সরকার ১০৯১ সিকিউরিটি হেল্পলাইন নম্বর চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে । এই নম্বরে যেকোন মহিলা তাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে অভিযোগ জানাতে পারবেন । এর পাশাপাশি অভিযোগের সমাধানেরও উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান ।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন , রাজ্যের বিভিন্ন জায়গায় আরও প্রায় ৪০০ টি সিসি টিভি ক্যামেরা ও ১২ টি অটোমেটিক নাম্বার প্লেট চিহ্নিতকরণের ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । তিনি বলেন , যেসব স্থানে নজরদারির ঘাটতি রয়েছে সেই সমস্ত জায়গায় এইসব সিসি টিভি ক্যামেরাগুলি বসানো হবে । প্রথম পর্যায়ে ১৫০ টি সিসি টিভি ক্যামেরা বসানো হবে । এরজন্য ব্যয় হবে ৭ কোটি ৬১ লক্ষ টাকা ।
মুখ্যমন্ত্রী আরও বলেন , রাজ্যের সকল পুলিশ স্টেশনে মহিলা পুলিশ আধিকারিক , কনস্টেবল দ্বারা পুলিশ হেল্পলাইন ডেস্ক চালু রয়েছে । যেখানে প্রয়োজনে মহিলারা তাদের অভিযোগ জানাতে পারছেন । মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাখিবন্ধন উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্রক্ষ্মকুমারীগণ ও বিভিন্ন এলাকা থেকে আসা বোনেরা মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে দেন এবং মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনা করেন । মুখ্যমন্ত্রীও তাদের শুভেচ্ছা জানিয়ে উপহারস্বরূপ ত্রিপুরেশ্বরী মায়ের ছবি তুলে দেন ।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহা সাংবাদিকদের জানান , পবিত্র এই রাখিবন্ধনের দিনটি ভাই বোনেদেরকে রক্ষা করে রাখার শপথ নেওয়ার দিন । তিনি রাজ্যের সকল বোনেদের সুস্থতা কামনা করেন । এদিন সকালে মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহা মহারাজগঞ্জ বাজারে নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তিতে পম্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ও এক প্রভাত ফেরিতে অংশ নেন ।
CM Amarpur Visit : অমরপুর মহকুমায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন