CM Amarpur Visit : অমরপুর মহকুমায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

CM Amarpur Visit : অমরপুর মহকুমায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী

Share This


 আগরতলা , ১০ আগস্ট :  মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বুধবার অমরপুর মহকুমায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন । প্রথমে মুখ্যমন্ত্রী অমরপুরের পশ্চিম ডলুমা টিএসআর পঞ্চম ব্যাটেলিয়নের সদর কার্যালয়ের পাশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক অন্নপ্রাশন অনুষ্ঠানে যোগ দেন । সেখানে ৬ মাসের শিশু মরিয়ম বেগমকে পায়েস খাইয়ে অন্নপ্রাশন অনুষ্ঠানে অংশ নেন । সেই সাথে বেনিফিসিয়ারিদের সহায়তা প্রদান এবং ভেজিটেবল গার্ডেনের উদ্বোধন করেন । 


     তাছাড়াও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা অন্ত্যোদয় শ্রদ্ধাঞ্জলি যোজনায় সদ্য স্বামী হারা নলবন্তি রিয়াংয়ের হাতে নগদ ২ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন । এছাড়া জ্যাকব জমাতিয়া নামে এক দিব্যাঙ্গকে একটি হুইল চেয়ার এবং অপর এক দিব্যাঙ্গ জর্মহরি জমাতিয়াকে একটি ট্রাই সাইকেল প্রদান করেন ।


      মুখ্যমন্ত্রী এদিন হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন । তাছাড়াও মুখ্যমন্ত্রী পঞ্চম টিএসআর ব্যাটেলিয়নের আধিকারিক এবং অমরপুর মহকুমা শাসক অসিত কুমার দাসের হাতেও জাতীয় পতাকা তুলে দেন । অনুষ্ঠানগুলির পর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাংবাদিকদের জানান , টিএসআর পঞ্চম বাহিনীর সদর দপ্তরে অবস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির পরিকাঠামো বেশ ভালো । এখানে ছেলেমেয়েদের বেশ যত্ন সহকারে পড়াশুনা করানো হয় । অনেক পুরস্কারও পেয়েছে এই কেন্দ্রটি । তাই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দেখতে এসেছেন । 


     এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চত্বরে একটি সবজি বাগানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । তিনি এও জানতে পারেন এই বাগান থেকে উৎপাদিত সবজি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের মিড - ডে - মিলে ব্যবহার করা হবে । এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একটা অভিনবত্ব রয়েছে । এটি একটি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র । অমরপুর সফরে বিভিন্ন কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রঞ্জিত দাস , সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা সিদ্ধার্থ শিব জয়সওয়াল , গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার , গোমতী জেলা পুলিশ সুপার শাশ্বত কুমার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ।




Crime : মতাই গ্ৰামে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ, আহত দুই 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad