বিলোনিয়া, ০৯ আগস্ট : সামান্য ঘটনা কে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে রক্তাক্ত হলেন দুইজন। ঘটনা বিলুনিয়ার মতাই এলাকায়। আহতদের চিকিৎসা বর্তমানে উদয়পুর জেলা হাসপাতালে চলছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে থানায়।
জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় গরু রাবার গাছ নস্ট করেছে এই অভিযোগ তুলে ঋষ্যমুখ ব্লকের মতাই এলাকার সুকান্ত শীল ও অঞ্জনা শীল দুজন মিলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় পার্শ্ববর্তী পরিবারের উপর । এতে দুই জন গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে নিয়ে যায় বিলোনিয়া হাসপাতালে । সেখান থেকে তাদের উদয়পুর জেলা হাসপাতালে রেফার করে দেয়া হয় । সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে তাদের । দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে থানায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন